বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Daily Nasa News

মমিনপুর ইউনিয়নের কর্মী সমাবেশ ও মেম্বার প্রার্থী নাম ঘোষণা

আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলার,১নং মমিনপুর ইউনিয়নের,১নং ওয়ার্ডের আয়োজনে কর্মী সমাবেশ ও মেম্বার প্রার্থী নাম ঘোষণা ৷ গতকাল ১নং ওয়ার্ডের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে কর্মী সমাবেশ ও মেম্বার প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল গণী ৷অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মাহফুজার রহমান লাবু ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর  (আমির) মাওলানা মাজহারুল ইসলাম, রংপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের,মমিনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রায়হান কবির,মমিনপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী (সেক্রেটারি ) শাহিনুর আলম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবুল কালাম আজাদ সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির রংপুর সদর উপজেলা ৷ অনুষ্ঠানে অতিথিরা ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃওবাইদুল ইসলাম (আপন) এর নাম মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা করেন ৷ আপন বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে  ১ নং ওয়ার্ডের  ব্যাপক উন্নয়নমূলক কাজ করব ৷ আমি আপনাদের কাছে দোয়া চাই ৷

মমিনপুর ইউনিয়নের কর্মী সমাবেশ ও মেম্বার প্রার্থী নাম ঘোষণা