সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Daily Nasa News

স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করায় নার্সকে সতর্ক করলেন মন্ত্রী

নিউজ ডেস্ক,দৈনিক নাসা নিউজ।

স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করায় সংশ্লিষ্ট নার্সকে সতর্ক এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে বিষয়টির সুরাহা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাঃ সাখাওয়াত হোসেন।।এছাড়া নির্ধারিত সময়ের ৪৫ মিনিট দেরিতে কর্মস্থলে আসা চিকিৎসক ডাঃ দীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জন নির্দেশ দিয়েছেন তিনি।আজ রবিবার ২৩ শে আগস্ট নওগাঁ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন নওগাঁয় ডায়ালিসিস সুবিধার অভাব দূর করতে জেলা হাসপাতালে ১০টি এবং টারশিয়ারি লেভেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন দ্রুত স্থাপনের লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২ বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোতেও ১০ বেডের ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।তিনি বলেন নওগাঁয় ৯ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিশেষায়িত বেড,আধুনিক প্যাথলজি ল্যাব ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত করা হবে। পাশাপাশি সারাদেশে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে ‌"হেলথ ওয়েলবিং সেন্টার" ও ৫ স্তরবিশিষ্ট রেফারেল ব্যবস্থা চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন দুই বছরের মধ্যে উপজেলা লেভেলে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করবে সরকার। শুধু ডায়ালাইসিস না,উপজেলা হাসপাতাল ৫০ থেকে প্রথম ১০১ শয্যা ঘোষণা করা হয়েছে। ১০১ থেকে ১৫১ শয্যা বিশিষ্ট করার চিন্তা করছি এখন। ১৫১ শয্যার ভেতরে ২৫টা সিট থাকবে মহিলাদের জন্য, মায়ের সেবার জন্য,যাতে মেয়েদের কষ্ট না হয়। ২০টা সিট শিশুদের জন্য আলাদা থাকবে।ফিজিওথেরাপির জন্য একটা মহিলা ওয়ার্ড থাকবে,একটা পুরুষ ওয়ার্ড থাকবে। দুইজন ডাক্তার থাকবে,মহিলাদের মহিলারা ফিজিওথেরাপি দেবে, পুরুষদের পুরুষরা ফিজিওথেরাপি দেবে।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের শয্যা,রান্নাঘর,বাথরুম ও ওষুধের সরবরাহ ব্যবস্থা ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সেবা এবং ডাক্তার-নার্সদের আচরণ নিয়ে সরাসরি কথা বলেন। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

বিষয় : মন্ত্রী স্বাস্থ্য রোগী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করায় নার্সকে সতর্ক করলেন মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

নিউজ ডেস্ক,দৈনিক নাসা নিউজ।

স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করায় সংশ্লিষ্ট নার্সকে সতর্ক এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে বিষয়টির সুরাহা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাঃ সাখাওয়াত হোসেন।।এছাড়া নির্ধারিত সময়ের ৪৫ মিনিট দেরিতে কর্মস্থলে আসা চিকিৎসক ডাঃ দীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জন নির্দেশ দিয়েছেন তিনি।আজ রবিবার ২৩ শে আগস্ট নওগাঁ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন নওগাঁয় ডায়ালিসিস সুবিধার অভাব দূর করতে জেলা হাসপাতালে ১০টি এবং টারশিয়ারি লেভেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন দ্রুত স্থাপনের লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২ বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোতেও ১০ বেডের ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।তিনি বলেন নওগাঁয় ৯ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিশেষায়িত বেড,আধুনিক প্যাথলজি ল্যাব ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত করা হবে। পাশাপাশি সারাদেশে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে ‌"হেলথ ওয়েলবিং সেন্টার" ও ৫ স্তরবিশিষ্ট রেফারেল ব্যবস্থা চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন দুই বছরের মধ্যে উপজেলা লেভেলে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করবে সরকার। শুধু ডায়ালাইসিস না,উপজেলা হাসপাতাল ৫০ থেকে প্রথম ১০১ শয্যা ঘোষণা করা হয়েছে। ১০১ থেকে ১৫১ শয্যা বিশিষ্ট করার চিন্তা করছি এখন। ১৫১ শয্যার ভেতরে ২৫টা সিট থাকবে মহিলাদের জন্য, মায়ের সেবার জন্য,যাতে মেয়েদের কষ্ট না হয়। ২০টা সিট শিশুদের জন্য আলাদা থাকবে।ফিজিওথেরাপির জন্য একটা মহিলা ওয়ার্ড থাকবে,একটা পুরুষ ওয়ার্ড থাকবে। দুইজন ডাক্তার থাকবে,মহিলাদের মহিলারা ফিজিওথেরাপি দেবে, পুরুষদের পুরুষরা ফিজিওথেরাপি দেবে।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের শয্যা,রান্নাঘর,বাথরুম ও ওষুধের সরবরাহ ব্যবস্থা ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সেবা এবং ডাক্তার-নার্সদের আচরণ নিয়ে সরাসরি কথা বলেন। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত