বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষক ছানোয়ার হোসেন হত্যার ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সাজাপ্রাপ্তদের মধ্যে একজন নারীও রয়েছেন। একই রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।আজ রবিবার ২৩ শে আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন-সলঙ্গা থানার চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিক, মাহমুদুল হাসান নয়ন, রুবেল মিয়া,শরিফুল ইসলাম,চর গোজা গ্রামের রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের শাহাদত হোসেন।রায় ঘোষণার পর আদালতের নির্দেশে ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)।
মামলার বিবরণে জানা যায় নিহত কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে হীরা মানিকের আগে থেকেই পরিচয় ও বন্ধুত্ব ছিল।এ সম্পর্কের সুযোগে হীরা মানিক ছানোয়ারের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না পাওয়ায় ছানোয়ার টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকেন।এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
২০২০ ইং সালের ৮ ই জুলাই সন্ধ্যায় মোবাইল ফোনে ছানোয়ারকে ডেকে নেন হীরা মানিক।এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন এলাকায় খোঁজ করেও ব্যর্থ হন।১২ ই জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ছানোয়ার হোসেনের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিককে প্রধান আসামি করে থানায় মামলা করেন।তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।২০২২ ইং সালের ৩০ শে এপ্রিল অভিযোগপত্র দাখিলের পর মামলাটির বিচারকাজ শুরু হয়। আদালতে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আজ রায় দেন।
.png)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন