স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।
ঢাকা-১৪ আসনের অন্তর্গত মিরপুর-২ এ অবস্থিত বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের ওরিয়েন্টেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে দক্ষতা,সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি ও সুনাম উজ্জ্বল করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
পরবর্তীতে তিনি বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে তাদের প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ফৌজিয়া শাহনাজ।
এ সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
.png)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন