শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Daily Nasa News

 সারাদেশ সারাদেশ

মতামতমতামত

কোন পোস্ট নেই !

অনলাইন জরিপ অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ১১ জন

সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করায় তাবাসসুম রহমান মৃধাকে অভিনন্দন

শ্রমিক দিবসে শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানিয়ে যা বললেন শাকিব খান

১৩ তম সংসদ নির্বাচনের চূড়ান্ত,ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করবে ইসি

ভারতীয় এয়ারলাইনসের ক্ষতি ৩০৭ কোটি রুপি

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী

রংপুরে ৬ টি সংসদ আসনের নির্বাচিত বিজয়ীদের নাম ও ফলাফল

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ২৭৯

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

লালমনিরহাটে মহেন্দ্রনগর বটতলা বাজার এ স্বপ্নময় সমবায় সমিতি লিমিটেড'র শুভ উদ্বোধন

১০

আলোচিত সেই বাংলাদেশি পর্ন-তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার

জনপ্রিয় সব খবর

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,২ গ্রেফতার

মির্জা ফখরুল ইসলামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন কর্নেল অলি

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শরিফুল আলম (৩৩) গ্রেফতার

গোপালগঞ্জে বাস ও ডাম্প ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

স্ত্রীকে হত্যার পর গাড়িতে মরদেহ,স্বামীর লংড্রাইভ

হাজীরহাটে রাতভর পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

১০

ইউনিটি গ্রান্ড বিজনেস ফেস্টিবল ২০২৬ এবং ১৪ বছর পূর্তি উদযাপন

সর্বশেষ সব খবর

 বাছাইকৃত বাছাইকৃত

ঢাকা বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকা সংক্রান্ত লোক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকা সংক্রান্ত লোক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।ঢাকা বিভাগীয় তথ্য অফিসের ব্যবস্থাপনায় ঢাকা মহানগরী উত্তর সিটি কর্পোরেশন এলাকার আজ মঙ্গলবার ২১ শে অক্টোবর ২০২৫ ইং তেজগাঁও পলিটেকনিকেল ইনস্টিটিউট এর সামনে বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জনাব মোঃ শাহ আলম এর নির্দেশনায়  টাইফয়েড টিকা সংক্রান্ত লোক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে শিল্পীগন বিভিন্ন গানের মাধ্যমে শিশুদেরকে টাইফয়েড টিকা গ্রহণে শিশু এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে।

আলোচিত সেই বাংলাদেশি পর্ন-তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার

আলোচিত সেই বাংলাদেশি পর্ন-তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার

বিনোদন ডেস্ক,দৈনিক নাসা নিউজ। আলোচিত সেই বাংলাদেশি পর্ন-তারকা যুগলকে অবশেষে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সাথে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।আজ সোমবার ২০ শে অক্টোবর সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।তিনি জানান ঐ দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন।তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। সিআইডির একটি টিম বান্দরবান থেকে তাদের গ্রেফতার করেছে।তাদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।জানা গেছ ঐ পর্ন-তারকা যুগল বাংলাদেশে বসেই ভিডিও ধারণ,সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ইং অনুযায়ীপর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ।এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন,যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে এই যুগলের বিষয়টি সামনে আনে। প্রতিবেদন অনুযায়ী,তারকা যুগলের ২৮ বছর বয়সি নারী সদস্যটি নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে "বাংলাদেশের এক নম্বর মডেল" হিসেবে উপস্থাপন করেন।জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঐ নারী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা।তবে ঐ ঠিকানায় গেলে দেখা যায়,সেটি তার প্রথম স্বামীর বাড়ি,যিনি পেশায় একজন জেলে।তার শ্বশুর নিশ্চিত করেন যে,তিনি তার পুত্রবধূ ছিলেন।তিনি বলেন একদিন সে বাড়ি ছেড়ে চলে যায়, আট বছর হয়ে গেছে,আর ফিরে আসেনি।জানা গেছে ঐ নারীর বাবার বাড়ি একই উপজেলার ভিন্ন একটি গ্রামে। তার ভাষায় আমরা গত এক বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি।আমি তাকে ত্যাজ্য করেছি। অন্যদিকে পুরুষ সদস্যটির জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন।তার বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন সে অন্ধকার জগতের মানুষ। ওর কারণে আমাদের গ্রামের নাম খারাপ হচ্ছে।পেশায় অটো রিকশা চালক মোঃ ফারুক নামে এক প্রতিবেশি বলেন তার পুরো পরিবার বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তারা অপরাধী পরিবার বলে এলাকায় পরিচিত।স্থানীয় ব্যবসায়ী মো. মফিজ বলেন তার বাবা এক সময় রিকশা চালাতেন, কিন্তু এখন তাদের আচরণ দেখে মনে হয় যেন তারা কোটি টাকার মালিক।

 বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকের উপর হামলায় এনসিপি'র গভীর উদ্বেগ

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকের উপর হামলায় এনসিপি'র গভীর উদ্বেগ

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।  বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামের উপর "হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের" ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করছে।আজ সোমবার ২০ শে অক্টোবর দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে গত রোববার ১৯ শে অক্টোবর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুলকে মারধরের অভিযোগ উঠে।তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া যায়। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি মনে করে সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত।গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ,তাদের উপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।বিজ্ঞপ্তিতে এনসিপি তিন দাবি করেছে।এর মধ্যে রয়েছে-আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে,রাজনৈতিক দলসমূহের কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে।একই সাথে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছে এনসিপি।  বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে-মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না।এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করে। আমরা জাহিদুল ইসলামসহ সব নির্যাতিত সাংবাদিকের পাশে আছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি।গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে নাগরিকদের মতপ্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার ব্যাপারে এনসিপি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছে।  

 জাতীয় জাতীয়

মির্জা ফখরুল ইসলামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।  মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার ২০ শে আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি হয়।এতে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন আইন,১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা- মির্জা রুহুল আমিন,গ্রাম-কালিবাড়ী,ডাকঘর-ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা,ঠাকুরগাঁওকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২ (৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো।এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়, নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অবঃ) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ঐ আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই।তাই জাতীয় সংসদে ৩৫০ জন সদস্য থাকার কথা থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হয়েছেন ৩৪৯ জন। সব এমপির ভোট দেওয়ার সুযোগ থাকলেও ছয়জন ভোটে অংশ নেননি। ফলে মোট ভোট পড়ে ৩৪৩টি।২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবু্দ্দিন চুপ্পু অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

২ ঘন্টা আগে

 রাজনীতি রাজনীতি

অস্ট্রেলিয়া হাইকমিশনারের সাথে জামায়াত আমিরের বৈঠক

অস্ট্রেলিয়া হাইকমিশনারের সাথে জামায়াত আমিরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফরসহ বেশ কিছু  বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।আজ সোমবার ১৫ ই জুন জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।জামায়াতের দলীয় সুত্রে জানা গেছে  বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় জ্বালানি খাতের উন্নয়ন প্রসঙ্গটি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।আলোচনার এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।সাক্ষাৎকালে বিরোধী দলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান,জামায়াতের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য মারজিয়া আক্তার ও মারদিয়া মমতাজ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

১৫ জুন ২০২৬

 অর্থনীতি-ব্যাবসা অর্থনীতি-ব্যাবসা

ইউনিটি গ্রান্ড বিজনেস ফেস্টিবল ২০২৬ এবং ১৪ বছর পূর্তি উদযাপন

ইউনিটি গ্রান্ড বিজনেস ফেস্টিবল ২০২৬ এবং ১৪ বছর পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার,দৈনিক নাসা নিউজ। শুক্রবার ১৪ই আগস্ট রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত দিনব্যাপী এই জমকালো সম্মেলনে পরিচালক,শেয়ার হোল্ডার ও কো-শেয়ার হোল্ডার,সহযোগী,আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৫ হাজার এর ও বেশী লোক অংশ নেন।ইউনিটি গ্রুপের ১৪ বছর এর সাফল্য যাত্রা ও অর্জন উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন লক্ষ্য ভিষন ২০৩০ নির্ধারণ করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।দিনব্যাপী এই আয়োজনে ছিল সম্মাননা প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান,লেজার শো,র‍্যাফেল ড্র এবং ইউনিটি গ্রুপের অগ্রযাত্রা নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শনী।অনুষ্ঠানে অংশ নেন ইউনিটি গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মী, অ্যাচিভার ও অতিথিরা। উৎসবমুখর পরিবেশে শুরু হয় ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ ইং।পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিটি গ্রুপের ইভেন্ট কনভেনিয়র ও পরিচালক-সেলস অ্যান্ড মার্কেটিং ওমর ফারুক রনি।পরে বক্তব্য দেন ইউনিটি গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পরিচালক- ফাইন্যান্স এইচ.এম. ফারিদ উদ্দিন এবং ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন।অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় রাইজিং স্টার,এলিট স্টার ও গ্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড।এছাড়া ইউনিটি গ্রুপের কার্যক্রম ও অগ্রযাত্রা নিয়ে প্রদর্শন করা হয় বিশেষ ভিডিও ডকুমেন্টারি।ছিল শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনাও। সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা।সকালের পর্বে মেন্টর মিতু একাডেমির প্রতিষ্ঠাতা রেবেকা খাতুন মিতু এবং সন্ধ্যার পর্বেস্কীল রাইডার- এর প্রতিষ্ঠাতা ও বিজনেস কনসালট্যান্ট মোঃ রাশেদুল ইসলাম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র।এতে বিজয়ীদের মধ্যে রেফ্রিজারেটর,১ দশমিক ৫ টন এয়ার কন্ডিশনার ও স্কুটি পুরস্কার দেওয়া হয়।এছাড়া Car Achiever হিসেবে সম্মাননা পান ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান সুমন।দিনব্যাপী এই আয়োজনে সাফল্য উদযাপনের পাশাপাশি কর্মীদের আরও উৎসাহিত করার বার্তা উঠে আসে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিটি গ্রুপের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম জুয়েল।তিনি তার স্বাগত বক্তব্যে বলেন ১৪ বছরের অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।পারস্পরিক আস্থা,ঐক্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ইউনিটি গ্রুপকে আরো শক্তিশালী ও বহুমাত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা অঙ্গীকারবদ্ধ"। আলোচনায় ইউনিটি গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজমুল হাসান সুমন তার দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন ইউনিটি গ্রুপ ১৪ বছরের এই যাত্রা আমাদের সকল পরিচালক,শেয়ার হোল্ডার ও কো-শেয়ার হোল্ডার,কো-অর্ডিনেটর,কর্মী শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।এই আয়োজন শুধু উদযাপন নয় বরং তাদের অর্জনকে মূল্যায়ন করে আগামী দিনের আরো বড় লক্ষ্য ধরনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।ভিষন ২০২৩০'কে সামনে রেখে আমরা আরও শক্তিশালী আধুনিক ও টেকসই ব্যবসায়িক ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ।তিনি আরো বলেন ইউনিটি আমাদের কাছে শুধু একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়-এটি আস্থা,বিশ্বাস,  অংশীদারিত্ব ও সম্মিলিত স্বপ্নের একটি পরিবার।ইউনিটি পরিবারের পক্ষ থেকে দেশের ব্যবসার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের সহযোগিতার জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।একই সঙ্গে দেশের সকল গণমাধ্যম এবং অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের প্রতিও আন্তরিক ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইসলামী ব্যাংকের বোর্ডে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক

ইসলামী ব্যাংকের বোর্ডে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক

স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। গ্রাহকদের আস্থাহীনতার মধ্যে বিপুল অঙ্কের টাকা উত্তোলনের মধ্যেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।আজ বুধবার ১০ ই জুন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এ দায়িত্ব দেওয়া হয়।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাংক কোম্পানি আইনের ৪৯ (১) (ঘ) (আ) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।পর্যবেক্ষক হিসেবে তিনি ইসলামী ব্যাংকের সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার বিষয়েও কাজ করবেন।মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন।পাশাপাশি ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে জানাবেন।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা,সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা বাড়াতে সহায়ক হবে বলেও মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।এর আগে গত ২৪ শে আগস্ট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক।আগের চেয়ারম্যানকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়।খুরশীদ আলম ২০২৪ ইং সালের ফেব্রুয়ারিতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।তবে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।এদিকে ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানও পদত্যাগ করেন।এসব ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকটির গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে।

চাল-ডাল থেকে তেল-সবকিছুর দাম বাড়ায় কষ্টে সাধারণ মানুষ

আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। এক সপ্তাহের ব্যবধানে রংপুর সদর উপজেলার বিভিন্ন স্থানের হাটবাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ৷যা কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা পর্যন্ত।গতকাল রংপুর সদর উপজেলার,হরকলিহাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেগুন সাদা ৬০ টাকা কেজি তা এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, লাউ পিচ ৩০ টাকা তা এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে,লেবু হালি ৫০ টাকা,পটল ৪০ টাকা কেজি তা এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ ৩০ টাকা কেজি তা এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে, রসুন ৩০ টাকা তা এখন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, পেঁয়াজ ৩০টাকা তা এখন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে ৷এ ছাড়াও বেড়েছে তেলের দাম,ডিম, মাছ, মাংস, চাল, আদা, ডাল, টমেটোসহ ধরনের শাক-সবজি দাম ও অন্যান্য নিত্যপণ্য জিনিসপত্রের দাম৷বাজারে নিত্যপণ্যের হঠাৎ এমন দাম বৃদ্ধিতে চরম অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।এদিকে কাঁচামাল ব্যবসায়ীরা বলেন আকাশের বূষ্টির কারণে কাঁচামালের দাম বেড়েছে।ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের দাম বাড়ায় সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ৷ক্রেতারা বলছেন এমন অবস্থা হলে পুরো মাসজুড়ে বাজার সামলানো কঠিন হয়ে পড়বে। সচেতন মহল দাবি জানান বাজার মনিটরিং জোরদার করা হোক ৷ 

চাল-ডাল থেকে তেল-সবকিছুর দাম বাড়ায় কষ্টে সাধারণ মানুষ

সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির সভা

শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।  উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্য সহজ করতে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।রাজশাহী কাস্টমসের কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন,সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার ওমর মবিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ একরামুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ,সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের সভাপতি বাবুল হাসনাত দুরুল ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিন ইতিসহ অন্যরা।সভায় সীমান্ত বাণিজ্য কার্যক্রম আরো গতিশীল ও সুশৃঙ্খল করা, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি, রাজস্ব আদায় বাড়ানো, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা সভার আয়োজন করে সোনামসজিদ স্থল কাস্টমস শুল্ক স্টেশন।

সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির সভা

আজ থেকে টানা দুই দিন ঢাকাসহ সারা দেশের সব দোকান,বিপণিবিতান ও শপিংমল বন্ধ

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার ১১ ই ফেব্রুয়ারি থেকে টানা দুই দিন ঢাকাসহ সারা দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধ থাকবে।এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা।সমিতির সভাপতি মোঃ নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১২ ই ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতেই ১১ ও ১২ ই ফেব্রুয়ারি সব ধরনের দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারও টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে।জনপ্রশাসন মন্ত্রণালয় গেল ২৫ ই জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপন অনুযায়ী ১১ ও ১২ ই ফেব্রুয়ারি সারা দেশের সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরে সাধারণ ছুটি থাকবে।একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন।এর আগে শ্রমজীবী মানুষ যাতে ভোট দিতে পারেন সে সুবিধা নিশ্চিত করতে ১০ ই ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়।

আজ থেকে টানা দুই দিন ঢাকাসহ সারা দেশের সব দোকান,বিপণিবিতান ও শপিংমল বন্ধ

কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ,তবু মিলছে না গ্যাস

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম। কুড়িগ্রামের মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রায় ৫০ শতাংশ মানুষ হোটেলে, রেস্তোরা,বাসা-বাড়ি ও পরিবহনে এলপিজি গ্যাস ব্যবহার করেন।এছাড়া বহুদিন ধরে রান্নার জন্য কুড়িগ্রাম বাসীর প্রধান ভরসা সিলিন্ডার গ্যাস।কিন্তু গত ১-২ সপ্তাহ থেকে বাড়তি দামেও সঠিক সময়ে গ্যাস মিলছে না।এদিকে সরকারি দাম ১ হাজার ৩ শত ৬ টাকা হলেও ডিলার পয়েন্ট থেকে সিলিন্ডার কিনতে হচ্ছে ৩ শত থেকে ৫ শত টাকা বেশিতে।এ বিষয়ে কুড়িগ্রাম সদরের এিমোহনী এলাকার স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন গত কয়েক দিন থেকে গ্যাস সিলিন্ডারের দাম  অনেকটা বৃদ্ধি পেয়েছে। গ্যাস সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছি।কিন্তু না কিনি উপায় নাই বাড়িতে রান্না বান্না করবে কী দিয়ে।কুড়িগ্রাম পৌরসভার স্থানীয় বাসিন্দা রতন চন্দ্র  বলেন শহরে বসবাস করি বর্তমানে গ্যাস সংকটে পরিবারের রান্না করতে সমস্যা হচ্ছে। মাঝে মধ্যে টাকা দিয়েও গ্যাস সিলিন্ডার পাচ্ছি না।অপরদিকে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ শাপলা চত্বরে  জান্নাত হোটেলের মালিক মুন্না  বলেন গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে।কিন্তু সেই তুলনায় তো খাবারের দাম বাড়াতে পারছি।বর্তমানে ব্যবসা করতে একটু লোকসান গুনতে হয়।কুড়িগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও যমুনা গ্যাসের ডিলার বদরুল আহসান মামুন জানান চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান  ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ ও স্বাভাবিক কিছু মুনাফা যোগ দিয়ে বিক্রি করছি।এতে আগের দামের তুলনায় সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। গ্যাস সংকটে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি বন্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এবিষয়ে  কুড়িগ্রাম ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী জানান প্রতিদিন আমরা অভিযান চলমান রেখেছি।এছাড়া যে সমস্ত ব্যবসায়ী বাজার সিন্ডিকেট তৈরি করে বর্তমান মুল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে,তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ,তবু মিলছে না গ্যাস

 সারাদেশ সারাদেশ

সকল জেলার খবর

আর্কাইভ

 খেলা খেলা

গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে মেসি

গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে মেসি

স্পোর্টস নিউজ,দৈনিক নাসা নিউজ।২০২৬ ইং ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স তার কাছে শুধুই সংখ্যা মাত্র।তাই বয়স যতই বাড়ুক, গোল করার ক্ষুধা যে এখনও আগের মতোই তীব্র,তা আরও একবার দেখিয়ে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক।আজ রবিবার ২৮ শে জুন জর্ডানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মেসি।ম্যাচের ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে করেন ৬।এই গোলেই গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।কিলিয়ান এমবাপ্পে,এরলিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকা ফরোয়ার্ডদের পেছনে ফেলে মাত্র তিন ম্যাচে ছয় গোল করেছেন তিনি।বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেসি আজকে ৬০তম মিনিটে মাঠে নামেন।আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও চাপে ফেলে প্রতিপক্ষ।মাঠে নেমেই আক্রমণে দুর্দান্ত গতি এনে শেষ পর্যন্ত ফ্রি-কিক থেকে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি।         উল্লেখ্য ২০২২ ইং কাতার বিশ্বকাপে সাত গোল করে সিলভার বুট জিতেছিলেন মেসি।এবার চলতি আসরে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ছয় গোল করে গোল্ডেন বুট জয়ের প্রধান দাবিদার তিনি।বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপে গোল্ডেন বুট তার হাতেই উঠবে।আগামী ৩ রা জুলাই রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।নকআউট পর্বেও যদি লিওনেল মেসি একই ছন্দ ধরে রাখতে পারেন,তবে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা যেমন আরও উজ্জ্বল হবে,তেমনি শিরোপা ধরে রাখার আর্জেন্টিনার স্বপ্নও পাবে বাড়তি শক্তি।

ইভেন্ট

লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন