বুধবার, ০৫ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ গাঁজা উদ্ধার,আটক একজন

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশ। নিয়মিত মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে এবার গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ),আরপিএমপি, রংপুরের নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) ফারহান কাজী,এএসআই (নিঃ) মোঃ শাহিনুর ইসলাম এবং সঙ্গীয় ফোর্স ৪ আগস্ট ২০২৬ ইং দিবাগত রাত ১টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন পূর্ব গিলাবাড়ী উঁচা ব্রিজের দক্ষিণ পাশে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে এক পুরিয়া অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মোঃ ফরহাদ হোসেন (২২) নামে ঐ যুবককে আটক করা হয়। তিনি হাজীরহাট থানার উত্তর বিন্যাটারী এলাকার বাসিন্দা।পুলিশ জানায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০০ টাকা। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন,২০১৮ ইং-এর ৯০ ধারায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৭৩/২৬, তারিখ ৪ আগস্ট ২০২৬ রুজু করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক তৎপরতা জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়দের প্রত্যাশা।

বিষয় : রংপুর পুলিশ অপরাধ অভিযান সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ গাঁজা উদ্ধার,আটক একজন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশ। নিয়মিত মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে এবার গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ),আরপিএমপি, রংপুরের নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) ফারহান কাজী,এএসআই (নিঃ) মোঃ শাহিনুর ইসলাম এবং সঙ্গীয় ফোর্স ৪ আগস্ট ২০২৬ ইং দিবাগত রাত ১টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন পূর্ব গিলাবাড়ী উঁচা ব্রিজের দক্ষিণ পাশে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে এক পুরিয়া অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মোঃ ফরহাদ হোসেন (২২) নামে ঐ যুবককে আটক করা হয়। তিনি হাজীরহাট থানার উত্তর বিন্যাটারী এলাকার বাসিন্দা।পুলিশ জানায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০০ টাকা। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন,২০১৮ ইং-এর ৯০ ধারায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৭৩/২৬, তারিখ ৪ আগস্ট ২০২৬ রুজু করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক তৎপরতা জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়দের প্রত্যাশা।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত