শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Daily Nasa News
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ রুবেল ইসলাম,করেসপনডেন্ট, তারাগঞ্জ,রংপুর।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা গ্রামের বানিয়াপাড়ায়  নিজ শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

মৃত গৃহবধূর নাম মোছাঃ মালেকা বেগম (৫৫)। স্বামীর নাম আব্দুল হাশেম। তিনি মৃত্যু কালে এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।ছেলে-মেয়ে দুজনেই বিবাহিত। তিনি জবান উদ্দিন ও মোছাঃ আমিছা বেগমের মেয়ে।তাঁর বাড়ি উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত  মঙ্গলবার ১৪ ই জুলাই আনুমানিক সকাল ১০টার দিকে তিনি রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : রংপুর সারাদেশ তারাগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

মোঃ রুবেল ইসলাম,করেসপনডেন্ট, তারাগঞ্জ,রংপুর।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা গ্রামের বানিয়াপাড়ায়  নিজ শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

মৃত গৃহবধূর নাম মোছাঃ মালেকা বেগম (৫৫)। স্বামীর নাম আব্দুল হাশেম। তিনি মৃত্যু কালে এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।ছেলে-মেয়ে দুজনেই বিবাহিত। তিনি জবান উদ্দিন ও মোছাঃ আমিছা বেগমের মেয়ে।তাঁর বাড়ি উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত  মঙ্গলবার ১৪ ই জুলাই আনুমানিক সকাল ১০টার দিকে তিনি রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত