মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

হাজীরহাটে রাতভর পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

রংপুর সদর উপজেলার খলেয়া লালচাঁদপুরে জমি দখলের চেষ্টা,ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার,দুইজন পলাতক

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

খলেয়া খাপড়ীখাল স্কুল ও কলেজ জামে মসজিদের ভিত্তি স্থাপন

হাতকড়া পরে পিতার জানাজায় কোটালিপাড়ার সাবেক মেয়র

হাতকড়া পরে পিতার জানাজায় কোটালিপাড়ার সাবেক মেয়র

হাজীরহাটে রাতভর পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

হাজীরহাটে রাতভর পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪
হাজীরহাটে রাতভর পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি:

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ। অভিযানে এক আসামির বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট পাওয়া গেছে এবং অপর দুই অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় রবিবার ১৭ ই আগস্ট রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে হাজীরহাট থানাধীন উত্তম বালাপাড়া গ্রামে অভিযান চালিয়ে জিআর-২৭/১৮ ও দায়রা- ২১৮৩/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আব্দুর রহমান ওরফে দুলালকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মোফাজ্জল হোসেনের ছেলে।

অন্য দিকে ১৬ ই আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রনচন্ডি ডাক্তারপাড়া মাফিজিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মোঃ শাহিনুর (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তিনি উত্তম মৌলভীপাড়া এলাকার মোঃ নুর ইসলামের ছেলে।এ সময় তার কাছ থেকে ১০০ টাকা মূল্যের এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৭৮/২৬ দায়ের করা হয়েছে।

এছাড়া ১৭ আগস্ট রাত ১২টা ৪৫ মিনিটে হাজীরহাট থানাধীন কোট মন্থনা গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রাশেদ আলী (২৮) ও মোঃ মোরছালিন ইসলাম (২৬) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা উভয়েই কোট মন্থনা এলাকার বাসিন্দা।এ সময় তাদের কাছ থেকে ৩০০ টাকা মূল্যের এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৭৯/২৬ দায়ের করা হয়েছে।পুলিশের এমন ধারাবাহিক ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী অভিযানকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রাখলে এলাকার নিরাপত্তা ও জনসাধারণের মধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ে আস্থা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হাজীরহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ওয়ারেন্টভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য ঘটনায় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের তথ্যমতে অভিযানের পর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয় : রংপুর পুলিশ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

হাজীরহাটে রাতভর পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত