সোমবার, ১৩ জুলাই ২০২৬
Daily Nasa News

হাজীরহাটে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ একজনের বিরুদ্ধে মামলা

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মো. পেয়ারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।শনিবার ৫ ই জুলাই রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন ১ নম্বর ওয়ার্ডের মন্থনা গ্রামের লোহার ব্রিজের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ হানিফ উদ্দিন মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল,মাদক বিরোধী অভিযান ও রাত্রীকালীন মোবাইল ডিউটি পরিচালনার সময় ওই ব্যক্তিকে আটক করেন।গ্রেফতারকৃত পেয়ারুল ইসলাম মন্থনা (খামারপাড়া) এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৩০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ৬০০ টাকা।এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

হাজীরহাটে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ একজনের বিরুদ্ধে মামলা