মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা বাজারে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কামাল উদ্দিন (কামাল) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাজিহাট পুলিশ ক্যাম্পের একটি দল।এলাকা জুড়ে "মাদকের উপ-সম্রাট" হিসেবে পরিচিত এই কামাল দীর্ঘদিন ধরে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাজিহাট পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল মঙ্গলবার কুর্শা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় সন্দেহভাজন হিসেবে কামাল উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫৭ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল।
স্থানীয় সূত্রে জানা যায় আটক কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে কুর্শা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন।তার এই গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন ও সাধারণ মানুষ।মাজিহাট পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।মাদকের মূল উপড়ে ফেলতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
.png)
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন