রোববার, ০৫ জুলাই ২০২৬
Daily Nasa News
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে তাজহাটে মাদক উদ্ধার,গ্রেফতার এক

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) তাজহাট থানার বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার ৪ ঠা জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাজহাট থানাধীন তাজহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ)'র নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মোসাদ্দেকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার,ওয়ারেন্ট তামিল ও বিশেষঅভিযান পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শুভ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করা হয়।গ্রেফতারকৃত শুভ হোসেন তাজহাট এলাকার বাসিন্দা।তার পিতা মোঃ শাহাদাত হোসেন স্বপন।আটকের সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ০.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাজহাট (আরপিএমপি) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে এ ঘটনায় আর কোনো আসামি পলাতক নেই এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয় : রংপুর পুলিশ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ০৫ জুলাই ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে তাজহাটে মাদক উদ্ধার,গ্রেফতার এক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) তাজহাট থানার বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার ৪ ঠা জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাজহাট থানাধীন তাজহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ)'র নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মোসাদ্দেকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার,ওয়ারেন্ট তামিল ও বিশেষঅভিযান পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শুভ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করা হয়।গ্রেফতারকৃত শুভ হোসেন তাজহাট এলাকার বাসিন্দা।তার পিতা মোঃ শাহাদাত হোসেন স্বপন।আটকের সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ০.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাজহাট (আরপিএমপি) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে এ ঘটনায় আর কোনো আসামি পলাতক নেই এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত