মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Daily Nasa News

বিদেশগামী কর্মী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সানজিদা ইসলাম তুলি

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।ঢাকা-১৪ আসনের অন্তর্গত মিরপুর-২ এ অবস্থিত বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের ওরিয়েন্টেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে দক্ষতা,সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি ও সুনাম উজ্জ্বল করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে তিনি বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে তাদের প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ফৌজিয়া শাহনাজ।এ সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিদেশগামী কর্মী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সানজিদা ইসলাম তুলি