স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার ২০ শে আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি হয়।এতে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন আইন,১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা- মির্জা রুহুল আমিন,গ্রাম-কালিবাড়ী,ডাকঘর-ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা,ঠাকুরগাঁওকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২ (৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো।এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।
ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়, নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১
দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অবঃ) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ঐ আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই।তাই জাতীয় সংসদে ৩৫০ জন সদস্য থাকার কথা থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হয়েছেন ৩৪৯ জন। সব এমপির ভোট দেওয়ার সুযোগ থাকলেও ছয়জন ভোটে অংশ নেননি। ফলে মোট ভোট পড়ে ৩৪৩টি।
২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবু্দ্দিন চুপ্পু অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।
.png)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন