সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

রংপুর সদর উপজেলার খলেয়া লালচাঁদপুরে জমি দখলের চেষ্টা,ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার,দুইজন পলাতক

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

খলেয়া খাপড়ীখাল স্কুল ও কলেজ জামে মসজিদের ভিত্তি স্থাপন

হাতকড়া পরে পিতার জানাজায় কোটালিপাড়ার সাবেক মেয়র

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেফতার

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি
ছেলে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের ১৮ বছর বয়সী ছেলে মিনহাজুল ইসলাম রোজান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।পরিবার ও স্বজনেরা তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রোজান ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।শিক্ষাজীবনে মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের জন্য পরিচিত রোজান অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা পাঁচ বছর ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন। একই সময়ে তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরিবারের ভাষ্য এইচএসসি পরীক্ষার শেষ সময়ে অতিরিক্ত মানসিক চাপের মধ্যে ছিলেন রোজান। চার দিন আগে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ তিনি অজ্ঞান হয়ে যান।পরে অবস্থার দ্রুত অবনতি হলে প্রথমে মিরপুর-১১-এর একটি হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। চিকিৎসকদের পরামর্শে একপর্যায়ে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সাজ্জাদুল মিরাজ বলেন "রোজান বরাবরই ক্লাসের ভালো ছাত্র।ভালো ফলাফল করার বিষয়ে তার নিজের ওপর অনেক চাপ ছিল। একটি-দুটি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু একটি পরীক্ষা জীবনের সবকিছু নির্ধারণ করে না-এ কথা আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি"।

তিনি বলেন রোজানের শারীরিক অবস্থাও দ্রুত অবনতি হয়েছে। রক্তে শর্করা, কিডনি, হৃদ্‌যন্ত্র, সোডিয়াম, রক্তচাপ, হিমোগ্লোবিন ও ফুসফুস-বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকদের বোর্ড তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে আগামী ৪৮ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

ছেলের এমন সংকটময় অবস্থায় একদিকে চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন পরিবার,অন্যদিকে রোজানের সুস্থতার জন্য বিভিন্ন এলাকায় দোয়া, মিলাদ, কোরআন খতম ও সদকার আয়োজন করছেন স্বজন,বন্ধু ও নেতাকর্মীরা। অনেকেই হাসপাতালের বাইরে রাত জেগে অপেক্ষা করছেন এবং প্রয়োজনীয় পরীক্ষাসহ চিকিৎসার বিভিন্ন কাজে পরিবারকে সহযোগিতা করছেন।

সাজ্জাদুল মিরাজ বলেন "রোজান শুধু আমার সন্তান নয়, ছোটবেলা থেকেই অনেক নেতাকর্মীর আদর-ভালোবাসায় বড় হয়েছে। আজ তার জন্য মানুষের যে ভালোবাসা ও দোয়া দেখছি, একজন বাবা হিসেবে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। রাজনীতিতে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি"।

তিনি আরও বলেন "আমার মতো একজন বাবা যখন সন্তানের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে, তখন পদ-পদবি বা ক্ষমতা কোনো কিছুই বড় মনে হয় না। মানুষের আন্তরিক দোয়া ও ভালোবাসাই তখন সবচেয়ে বড় শক্তি"।

রোজান নিয়মিত শরীরচর্চা করতেন এবং গত পাঁচ বছর ধরে বিএনসিসির ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে সাজ্জাদুল মিরাজ বলেন, ‘আমার ছেলে একজন মেধাবী, প্রতিশ্রুতিশীল ও পরিশ্রমী তরুণ। তার এমন আকস্মিক অসুস্থতা একজন বাবা হিসেবে মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রোজান দ্রুত সুস্থ হয়ে আবার আমার বুকে ফিরে আসবে-এটাই আমার একান্ত কামনা।’

রোজানের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের প্রতি আস্থা রেখে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবা সাজ্জাদুল মিরাজ ও তাঁর পরিবার।

বিষয় : শিক্ষার্থী বাবা সারাদেশ দোয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত