মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি।
রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গত ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৩৫ মিনিটে হাজীরহাট বাজারের পশ্চিম পাশে ঘাঘট নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ)'র নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম মিয়া,এএসআই মোঃ সাজেদুর রহমান এবং এএসআই মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মশিউর রহমান (৫৫), পিতা মৃত বাচ্চা মিয়া, তিনি হাজীরহাট থানার হরিরাম পিরোজ এলাকার বাসিন্দা।
এসময় তার কাছ থেকে আনুমানিক ২০০ টাকা মূল্যের ১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় নন-এফ আইআর প্রসিকিউশন নং-৪০/২৬ মামলা রুজু করা হয়েছে।বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
.png)
বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন