শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার কাঁঠাল বাগিচায় মাদক বিরোধী টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে ৫ হাজার ২৬০টি ভাং (গাঁজা) গাছ উদ্ধার করা হয়েছে।আজ রবিবার ৩ রা মে দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব।
উদ্ধারকৃত গাছগুলোর উচ্চতা প্রায় ৪ থেকে ৫ ফুট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান জব্দকৃত গাছগুলো থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।অভিযানের সময় জমির মালিককে খুঁজে পাওয়া না গেলেও এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিএনসি'র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
.png)
সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন