বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র্যাব।জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।আজ শনিবার ২ রা মে দুপুরে র্যাব-৬ এ অভিযান চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যশোর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল।এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে বাসের সিটের নিচে পড়ে থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম।র্যাব জানিয়েছে জব্দ করা মাদকদ্রব্য সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
.png)
শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন