বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
এক যুগেরও বেশি সময় আগে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় সারাদেশে নিহত ৫৮ জনের পরিচয় পরিচয় শনাক্ত হয়েছে। বলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।তিনি বলেন এই মামলায় প্রধান আসামি হবেন শেখ হাসিনা।আজ মঙ্গলবার ৫ ই মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর জানান শাপলা চত্বর হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতনদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।এই মামলায় প্রধান আসামি হবেন শেখ হাসিনা।এর আগে গেল রোববার আমিনুল ইসলাম জানান তদন্তের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে এবং শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন শাপলা চত্বরের এ মামলায় ৯০ শতাংশ তদন্ত শেষ হয়েছে।বাকি কাজও শিগগির সম্পন্ন হবে।তদন্ত প্রতিবেদন হাতে পেলে যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।এ মামলায় বর্তমানে ৬জন কারাগারে রয়েছেন।তারা হলেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু,মেজর জেনারেল (অবঃ) জিয়াউল আহসান,পুলিশের সাবেক মহা-পরিদর্শক একেএম শহিদুল হক,পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম,একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামন্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল।
এর আগে গেল ৫ ই এপ্রিল গ্রেপ্তারকৃতদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।একইসাথে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন।পরে ট্রাইব্যুনাল-১'র চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন।মামলার আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক আইজিপি একেএম শহিদুল হক,সাবেক আইজিপি বেনজীর আহমেদ,র্যাবের সাবেক অতিরিক্ত মহা-পরিচালক জিয়াউল আহসান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ আরও অনেকের নাম উঠে এসেছে।
.png)
বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন