সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় চা-দোকানদার মোঃ আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।আজ মঙ্গলবার ৫ ই মে হাজারীবাগ থানার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফালান (২৬) ও মোছাঃ স্বপ্না (৩২)।সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব)-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস।
তিনি জানান রাজধানীর হাজারীবাগ থানার বটতলা এলাকায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ ফালান (২৬) অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।পরবর্তীতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ফালানকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে উক্ত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই আভিযানিক দল অন্য একটি অভিযান পরিচালনা করে ধানমন্ডি থানাধীন জিগাতলা এলাকা হতে মোছাঃ স্বপ্না (৩২)'কে গ্রেফতার করে।
মেজর তাপস আরও জানান সিডিএমএস যাচাই ও বিভিন্ন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদ্বয় ২০২২ সালের ২১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সংঘটিত হওয়া চা-দোকানদার মোঃ আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।আসামিদের থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে উক্ত হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
.png)
বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন