বুধবার, ০৬ মে ২০২৬
Daily Nasa News

লালপুরে সড়ক দুর্ঘটনায় অটো ভ্যান যাত্রীর মৃত্যু

আব্দুল জাব্বার সুজন,লালপুর,নাটোর। 

নাটোরের লালপুরের আব্দুলপুরে শ্যালো ইঞ্জিন চালিত লছিমনের ধাক্কায় মুক্তার হোসেন নামে অটো ভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটো ভ্যান যোগে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলো।

পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিন চালিত লছিমন গাড়ির ধাক্কা লাগে।এতে ভ্যান থেকে পড়ে গিয়ে আহত হয় বৃদ্ধ মুক্তার হোসেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়।পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় গ্রাম প্রধানের সাথে আলোচনা শেষে ময়না তদন্ত ছাড়ায় মরদেহের দাফনের ব্যবস্থা করা হয়।

বিষয় : নাটোর সারাদেশ লালপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৬ মে ২০২৬

লালপুরে সড়ক দুর্ঘটনায় অটো ভ্যান যাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

আব্দুল জাব্বার সুজন,লালপুর,নাটোর। 

নাটোরের লালপুরের আব্দুলপুরে শ্যালো ইঞ্জিন চালিত লছিমনের ধাক্কায় মুক্তার হোসেন নামে অটো ভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটো ভ্যান যোগে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলো।

পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিন চালিত লছিমন গাড়ির ধাক্কা লাগে।এতে ভ্যান থেকে পড়ে গিয়ে আহত হয় বৃদ্ধ মুক্তার হোসেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়।পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় গ্রাম প্রধানের সাথে আলোচনা শেষে ময়না তদন্ত ছাড়ায় মরদেহের দাফনের ব্যবস্থা করা হয়।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত