নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম।আজ বৃহস্পতিবার ২০ ই আগস্ট এক অভিনন্দন বার্তায় তিনি বলেন আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা,গনতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন।আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
দেশে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০ শে আগস্ট দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়।বিকাল ৫টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।ঘোষিত ফলাফলে ২৫৫টি ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী কর্নেল (অবঃ) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।
বিষয় : জাতীয় রাষ্ট্রপতি
.png)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন