মোঃ মানিক মিয়া, বিশেষ প্রতিনিধি।
রংপুর মহানগরীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।আজ সোমবার ১ লা জুন বিকেল ২টা ৪৫ মিনিটে আরপিএমপি কোতয়ালী থানাধীন ২৭ নম্বর ওয়ার্ডের খামার মোড় থেকে স্টেশনগামী সড়কের তবলীগ মসজিদ সংলগ্ন লিটল স্টার স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ শাহানুর হোসাইন সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সজিব (২৪) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত সজিবের বাড়ি রংপুর মহানগরের কোতয়ালী থানার আলমনগর খামারপাড়া এলাকায়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৬০০ টাকা।এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন