রোববার, ৩১ মে ২০২৬
Daily Nasa News
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

কোতয়ালী থানার অভিযানে গাঁজা ও নগদ ১৫ হাজার টাকা জব্দ

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

রংপুর নগরীতে মাদক পুলিসগবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকাও জব্দ করা হয়।গতকাল শনিবার ৩০ শে মে রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরের কাচারী বাজার শ্রম আদালত এলাকার প্রিন্স টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর মুন্সিপাড়া এলাকারবাসিন্দা মোঃ আবুল কাশেম (৬৫)-কে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ২৫ পুড়িয়া গাঁজা, যার মোট ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য এক হাজার টাকা,উদ্ধার করা হয়।এছাড়া মাদক বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয় : রংপুর পুলিশ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ৩১ মে ২০২৬

কোতয়ালী থানার অভিযানে গাঁজা ও নগদ ১৫ হাজার টাকা জব্দ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

রংপুর নগরীতে মাদক পুলিসগবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকাও জব্দ করা হয়।গতকাল শনিবার ৩০ শে মে রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরের কাচারী বাজার শ্রম আদালত এলাকার প্রিন্স টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর মুন্সিপাড়া এলাকারবাসিন্দা মোঃ আবুল কাশেম (৬৫)-কে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ২৫ পুড়িয়া গাঁজা, যার মোট ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য এক হাজার টাকা,উদ্ধার করা হয়।এছাড়া মাদক বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত