রোববার, ৩১ মে ২০২৬
Daily Nasa News
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

হাজীরহাটে জুয়া বিরোধী অভিযানে ৩ জন আটক,তাস ও নগদ টাকা উদ্ধার

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

লিচু বাগানে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়ি আটক।রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন মস্থনা টেনারীপাড়া এলাকায় একটি লিচু বাগানে জুয়া খেলার সময় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আজ রবিবার ৩১ শে মে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) ফারহান কাজী সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও মোবাইল ডিউটির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।

এ সময় হাজীরহাট থানার ১নং ওয়ার্ডের মস্থনা টেনারীপাড়ায় একটি লিচু বাগানের ভেতরে জুয়া খেলার আসর থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত আসামিরা হলেনঃ- মোঃ মিজানুর রহমান (৩৬),মোঃ আরমানুর রহমান (৩০) এবং মো. ইসাহক (২৮)।তারা সবাই রংপুর মহানগরীর পরশুরাম এলাকার কোবারু কলেজপাড়ার বাসিন্দা।অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫১টি রঙিন তাস এবং নগদ ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ ইং-এর ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫২/২৬ দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে,এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয় : রংপুর পুলিশ অভিযান সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ৩১ মে ২০২৬

হাজীরহাটে জুয়া বিরোধী অভিযানে ৩ জন আটক,তাস ও নগদ টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

লিচু বাগানে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়ি আটক।রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন মস্থনা টেনারীপাড়া এলাকায় একটি লিচু বাগানে জুয়া খেলার সময় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আজ রবিবার ৩১ শে মে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) ফারহান কাজী সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও মোবাইল ডিউটির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।

এ সময় হাজীরহাট থানার ১নং ওয়ার্ডের মস্থনা টেনারীপাড়ায় একটি লিচু বাগানের ভেতরে জুয়া খেলার আসর থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত আসামিরা হলেনঃ- মোঃ মিজানুর রহমান (৩৬),মোঃ আরমানুর রহমান (৩০) এবং মো. ইসাহক (২৮)।তারা সবাই রংপুর মহানগরীর পরশুরাম এলাকার কোবারু কলেজপাড়ার বাসিন্দা।অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫১টি রঙিন তাস এবং নগদ ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ ইং-এর ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫২/২৬ দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে,এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত