রোববার, ৩১ মে ২০২৬
Daily Nasa News
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ২ চাচাত ভাইসহ ৩ জনের মৃত্যু

শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই চাচাত ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে।আজ রোববার ৩১ শে মে দুপুরে এ ঘটনা ঘটে।মৃতরা হলো- লাভাঙ্গা গ্রামের জামাল হোসেনের ছেলে জুবায়ের এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে সাফি। তারা দুইজনই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়া নাচোলে মারা যাওয়া শিশুটির নাম আসমাউল হোসেন (২)।সে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয়রা জানায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে থাকলে জুবায়ের তাকে উদ্ধারে যায়।এসময় দুই চাচাতো ভাই একসঙ্গে পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয়দের সহায়তাই স্বজনরা দুই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

অন্যদিকে নাচোলের টাকাহারায় নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু আসমাউল হোসেন মারা যায়।পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এবং নাচোল থানার ওসি আছলাম আলী।

বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ৩১ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ২ চাচাত ভাইসহ ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই চাচাত ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে।আজ রোববার ৩১ শে মে দুপুরে এ ঘটনা ঘটে।মৃতরা হলো- লাভাঙ্গা গ্রামের জামাল হোসেনের ছেলে জুবায়ের এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে সাফি। তারা দুইজনই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়া নাচোলে মারা যাওয়া শিশুটির নাম আসমাউল হোসেন (২)।সে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয়রা জানায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে থাকলে জুবায়ের তাকে উদ্ধারে যায়।এসময় দুই চাচাতো ভাই একসঙ্গে পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয়দের সহায়তাই স্বজনরা দুই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

অন্যদিকে নাচোলের টাকাহারায় নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু আসমাউল হোসেন মারা যায়।পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এবং নাচোল থানার ওসি আছলাম আলী।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত