শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
গতকাল রবিবার ২৪ শে মে সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পেইনে পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়।মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা বয়াটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি মানবিক কর্মকান্ডে ও সব সময় ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা,কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৬৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিষয় : বিজিবি রাজশাহী চাপাইনবাবগঞ্জ
.png)
সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন