সোমবার, ২৫ মে ২০২৬
Daily Nasa News

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

মোঃ মিজানুর রহমান,কলাপাড়া,পটুয়াখালী। 

"বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সঠিক চর্চায় নতুন পথচলার অঙ্গীকার"  এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন "কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।গতকাল রবিবার (২৪ মে ই ২০২৬ ইং  সন্ধ্যার পর মহিপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।

পরে অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনা সভায় সংগঠনের গঠনতন্ত্র,নীতিমালা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার সঠিক চর্চা এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে ২০২৬-২০২৭ ইং মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।এতে মিজানুর রহমানকে রিপন কে সভাপতি ও আবদুল্লাহ মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুন্সী ইউসুফ,সহ-সভাপতি আইয়ুব আকন ফিরোজ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব জোমাদ্দার,অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাগর,প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ গনি আকন রানা,সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সোহাগ আহম্মেদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন,কার্য-নির্বাহী সদস্য রিপন সাব্বির ও মোঃ হাবিবুর রহমান,সদস্য আ. রহিম,মোঃ রুবেল হোসেন রানা,আল ইমরান এবং মোঃ রাকিবুল হাসান।

বিষয় : সাংবাদিক সারাদেশ বরিশাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ২৫ মে ২০২৬

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

মোঃ মিজানুর রহমান,কলাপাড়া,পটুয়াখালী। 

"বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সঠিক চর্চায় নতুন পথচলার অঙ্গীকার"  এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন "কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।গতকাল রবিবার (২৪ মে ই ২০২৬ ইং  সন্ধ্যার পর মহিপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।

পরে অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনা সভায় সংগঠনের গঠনতন্ত্র,নীতিমালা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার সঠিক চর্চা এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে ২০২৬-২০২৭ ইং মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।এতে মিজানুর রহমানকে রিপন কে সভাপতি ও আবদুল্লাহ মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুন্সী ইউসুফ,সহ-সভাপতি আইয়ুব আকন ফিরোজ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব জোমাদ্দার,অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাগর,প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ গনি আকন রানা,সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সোহাগ আহম্মেদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন,কার্য-নির্বাহী সদস্য রিপন সাব্বির ও মোঃ হাবিবুর রহমান,সদস্য আ. রহিম,মোঃ রুবেল হোসেন রানা,আল ইমরান এবং মোঃ রাকিবুল হাসান।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত