নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন শেখ হাসিনা,ওবায়দুল কাদেরসহ যেসব পলাতক খুনি ভারতে রয়েছেন,তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এবং শহীদ ওসমান হাদীর খুনিদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সঠিক মনোভাব ব্যক্ত করে,তাহলে আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন।আজ শনিবার ২৯ শে আগস্ট সকাল ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন এই আলোচনা যদি ফলপ্রসূ না হয়, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে,জনগণের মতামতের বাইরে গিয়ে, জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারত সফরে গেলে জনগণ ভালোভাবে নেবে না। জনগণের বাইরে গিয়ে বিএনপি কোনো রাজনীতি করতে পারে না। বিএনপি একটি গণমানুষের দল।আর কিছু বললাম না।সুতরাং বিএনপি যে সিদ্ধান্তই নিক না কেন,জনগণের সেন্টিমেন্ট বুঝে ভারত সফরের সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে,বিশেষ করে শেখ হাসিনা ও ওসমান হাদীর খুনিদের ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার কি ভাবছে,তার স্পষ্ট অবস্থান জানতে চাই।একদিকে আপনি হাসিনাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দেবেন,অন্যদিকে আপনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলবেন ভারত সফরে আসেন-এটা আসলে দ্বিচারিতা।
তিনি আরও বলেন ভারতের সাথে সম্মান ও মর্যাদার সম্পর্ক চাই।আওয়ামী লীগ যেভাবে ভারতের সাথে স্বামী-স্ত্রীর বা রাখিবন্ধনের সম্পর্ক গড়েছিল,এ সরকার সেই ধরনের সম্পর্ক বরদাস্ত করবে না।ভারতের জনগণের সাথে সম্মান ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের জনগণের সম্পর্ক তৈরি হোক।তবে এই ক্ষেত্রে ভারতকে অবশ্যই সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। পুশইন বন্ধ করতে হবে এবং বাংলাদেশের জনগণের সাথে দাদাগিরি সম্পর্ক বন্ধ করতে হবে।
.png)
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন