মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি।
রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন পার্বতীপুর এলাকায় রাত্রীকালীন অভিযানে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার ২০ ই মে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ)'র নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটিতে ছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর গাছবাড়ি পাকা সড়ক এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে জনসাধারণের চলাচলে বাধা প্রদান,চিৎকার-চেঁচামেচি,অশালীন ভাষা ব্যবহার এবং মারমুখী আচরণের অভিযোগে মোঃ আব্দুর রহমান (২৫) ও মোঃ তরিকুল ইসলাম (২২) নামে দুইজনকে আটক করা হয়।আটককৃত আসামিরা পার্বতীপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ ইং এর ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।আটক দুই অভিযুক্তকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে বর্তমানে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন