মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সাগরে নিম্নচাপ,বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজারে প্রসাশনের চোখের আডালে ইয়াবা ব্যবসা

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

পাহাড় থেকে সমতল,অসহায় মানুষের পাশে মামুনী চাকমা

সরকারের ১৮০ দিনের কর্ম-পরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের সাথে সরকারি কর্মকর্তাদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত

সকাল থেকেই চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে দলে দলে নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন

বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি-র উদ্যোগে জমকালো প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি-র উদ্যোগে জমকালো প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের
ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে ছেলেকে হামলা থেকে রক্ষা করতে গিয়ে নিহত হন ছৈয়দা খাতুন (৫৫)। এ ঘটনায় ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করা হয়েছে।তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।নিহত ছৈয়দা খাতুন টাইপালং গ্রামের বাসিন্দা ও সব্বির আহমেদের স্ত্রী।গতকাল সোমবার ১৮ ই মে রাতে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় গত ১৬ ই মে রাতে পূর্ববিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুর  রহমানের উপর হামলা চালায় একদল ব্যক্তি।এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই নিহত হন তাঁর মা ছৈয়দা খাতুন।মামলার প্রধান আসামি করা হয়েছে রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্যপ্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদারকে।এ ছাড়া তাঁর ছেলে ছাত্রদল নেতা হাসেম সিকদার জিসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সরকারি স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স চালক শামসুল আলম,৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম,তাঁর ছেলে ছাত্রদল নেতা জুলফিকার আকাশ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ বাবুল,রাজাপালং ইউনিয়ন শ্রমিকদল (দক্ষিণ) সভাপতি সাইফুল ইসলাম সিকদার,জাহাঙ্গীর আলম,জামাল উদ্দিন ও যুবদল নেতা রফিক উদ্দিন। ওসি মুজিবুর রহমান বলেন নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিষয় : পুলিশ চট্রগ্রাম মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে ছেলেকে হামলা থেকে রক্ষা করতে গিয়ে নিহত হন ছৈয়দা খাতুন (৫৫)। এ ঘটনায় ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করা হয়েছে।তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।নিহত ছৈয়দা খাতুন টাইপালং গ্রামের বাসিন্দা ও সব্বির আহমেদের স্ত্রী।গতকাল সোমবার ১৮ ই মে রাতে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় গত ১৬ ই মে রাতে পূর্ববিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুর  রহমানের উপর হামলা চালায় একদল ব্যক্তি।এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই নিহত হন তাঁর মা ছৈয়দা খাতুন।মামলার প্রধান আসামি করা হয়েছে রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্যপ্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদারকে।এ ছাড়া তাঁর ছেলে ছাত্রদল নেতা হাসেম সিকদার জিসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সরকারি স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স চালক শামসুল আলম,৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম,তাঁর ছেলে ছাত্রদল নেতা জুলফিকার আকাশ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ বাবুল,রাজাপালং ইউনিয়ন শ্রমিকদল (দক্ষিণ) সভাপতি সাইফুল ইসলাম সিকদার,জাহাঙ্গীর আলম,জামাল উদ্দিন ও যুবদল নেতা রফিক উদ্দিন। ওসি মুজিবুর রহমান বলেন নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত