নিউজ ডেস্ক,দৈনিক নাসা নিউজ।
আগামী ৯ ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।সফর উপলক্ষে আজ সোমবার ৩ রা আগস্ট স্বাগত মিছিল,মত-বিনিময় সভা এবং উপজেলা ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।সফরকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতসহ একাধিক কর্মসূচি রয়েছে।
হেলিপ্যাড পরিদর্শন শেষে এমপি সরোয়ার আলমগীর বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি।জিয়ার ঘাতক জেনারেল মঞ্জুরকে ফটিকছড়ির খৈয়া চা-বাগান এলাকা থেকে এ অঞ্চলের মানুষ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সম্প্রতি জাফতনগরের একটি অনুষ্ঠানে বলেছিলাম,আমি শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে আসবেন।ইনশাআল্লাহ আগামী ৯ ই আগস্ট তিনি ফটিকছড়িতে পা রাখবেন বলে আমরা আশা করছি।
তিনি বলেন প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। দলীয় নেতা-কর্মীরা প্রস্তুতি সভা করছেন এবং ফটিকছড়িবাসী আনন্দ মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এলাকাকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে,তা আমরা শতভাগ কাজে লাগাতে চাই।প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার,উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী,ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন,জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,আবুল কালাম আজাদ,নাজিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক এজহার মিয়া,শাহনেওয়াজ সেবুল,মুনসুর আলম চৌধুরী,জাহাঙ্গীর আলম চেয়ারম্যান,শহিদুল আজম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
.png)
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন