সোমবার, ১৩ জুলাই ২০২৬
Daily Nasa News

গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক এমদাদ,মিলছে ব্যাপক সাড়া

মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৬ নং আমলা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।ইউনিয়ন জুড়ে ইতিমধ্যেই নানা সমীকরণ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক এমদাদ দিনরাত ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।​আমলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অঞ্জনগাছী গ্রামের কৃতি সন্তান এমদাদুল হক এমদাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড,গ্রাম,পাড়া-মহল্লা এবং হাট-বাজারের চায়ের দোকানগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং দোয়ার মধ্য দিয়ে মুখরিত করে তুলছেন নির্বাচনী মাঠ।​স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ ভোটারদের মাঝে এমদাদুল হক এমদাদকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। গণসংযোগকালে তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছেন অভাবনীয় ও ব্যাপক "সাড়া"।​সাধারণ ভোটারদের বক্তব্য,এমদাদুল হক এমদাদের মতো একজন যোগ্য,সৎ ও কর্মঠ প্রার্থী যদি আমলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন, তবে এই অবহেলিত ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে।আমরা এমন একজন জনবান্ধব প্রার্থীকেই নেতৃত্বে দেখতে চাই।​চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতিশ্রুতি,গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক এমদাদ বলেন আমি আমলা ইউনিয়নের সন্তান।এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি।দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেয়,তবে আমলা ইউনিয়নকে একটি আধুনিক,মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।​নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে এমদাদুল হক এমদাদের পক্ষে সাধারণ মানুষের সমর্থন ততটাই জোরালো হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক এমদাদ,মিলছে ব্যাপক সাড়া