মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বিদেশে গেলেন প্রথম স্ত্রীকে নিয়ে,বুলডোজার চালালেন দ্বিতীয় স্ত্রী

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।   

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।গতকাল ২ রা আগস্ট উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয়রা জানান খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন।দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থানকালে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

এ সময় ছনিয়া খাতুন এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান। পরে বিষয়টি থানায় সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ছনিয়া ওই ব্যক্তির সঙ্গেই থেকে যান।এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেন এবং তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে।ওসি বানী ইসরাঈল জানান ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে।এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : সারাদেশ খুলনা চুয়াডাঙ্গা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

বিদেশে গেলেন প্রথম স্ত্রীকে নিয়ে,বুলডোজার চালালেন দ্বিতীয় স্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।   

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।গতকাল ২ রা আগস্ট উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয়রা জানান খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন।দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থানকালে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

এ সময় ছনিয়া খাতুন এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান। পরে বিষয়টি থানায় সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ছনিয়া ওই ব্যক্তির সঙ্গেই থেকে যান।এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেন এবং তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে।ওসি বানী ইসরাঈল জানান ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে।এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত