শনিবার, ২২ আগস্ট ২০২৬
Daily Nasa News
আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মির্জা ফখরুল ইসলামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন কর্নেল অলি

গ্যাস সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে গ্যাস আমদানির আলোচনা শুরু হয়েছেঃ প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে শুরু করবেঃ মাহদী আমিন

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ হাজার ভিসা ক্যান্সেল হচ্ছে খবরটা সঠিক নয়ঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ির প্রথম আসরের জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই,পুরস্কার বিতরণীতে থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।  

দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি "নতুন কুঁড়ি স্পোর্টস"র জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আগামী ১৮ ই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে।এবারের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামী ২৭ শে জুলাই আর্মি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নিজেই এই খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।এর অংশ হিসেবে বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেইনিংয়ের সুযোগ করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে,যা তাদের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।এ ছাড়া এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও তৈরি করে দেয়া হবে।সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন,এই উদ্যোগের ফলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।আগামী দিনের ক্রীড়া উন্নয়নে এই কর্মসূচি একটিমাইলফলক হয়ে থাকবে।

এবারের আসরে মোট আটটি ইভেন্টের খেলা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।ভেন্যুগুলো হলো- মিরপুর ইনডোর স্টেডিয়াম,মিরপুর সুইমিং পুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।যদিও মাঠের লড়াই ১৮ জুলাই থেকে শুরু হবে,তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ শে জুলাই।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়াবোদ্ধারা।

বিষয় : জাতীয় খেলাধুলা বিনোদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শনিবার, ২২ আগস্ট ২০২৬

নতুন কুঁড়ির প্রথম আসরের জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই,পুরস্কার বিতরণীতে থাকবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।  

দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি "নতুন কুঁড়ি স্পোর্টস"র জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আগামী ১৮ ই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে।এবারের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামী ২৭ শে জুলাই আর্মি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নিজেই এই খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।এর অংশ হিসেবে বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেইনিংয়ের সুযোগ করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে,যা তাদের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।এ ছাড়া এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও তৈরি করে দেয়া হবে।সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন,এই উদ্যোগের ফলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।আগামী দিনের ক্রীড়া উন্নয়নে এই কর্মসূচি একটিমাইলফলক হয়ে থাকবে।

এবারের আসরে মোট আটটি ইভেন্টের খেলা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।ভেন্যুগুলো হলো- মিরপুর ইনডোর স্টেডিয়াম,মিরপুর সুইমিং পুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।যদিও মাঠের লড়াই ১৮ জুলাই থেকে শুরু হবে,তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ শে জুলাই।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়াবোদ্ধারা।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত