রোববার, ২৮ জুন ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

মিরপুরে মাদকবিরোধী অভিযান,৮০ পিস ট্যাপেন্টাডলসহ আটক দুই মাদকসেবীর কারাদণ্ড

 মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ব্যাপক তৎপরতা চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। পৃথক অভিযানে ৮০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার,দুই মাদক ব্যবসায়ীকে আটক এবং দুই মাদক সেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২৫ শে জুন ২০২৬ ইং বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া রেলব্রিজ এলাকায় আহম্মদপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।আহম্মদপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) নাজমুল হোসেনের নেতৃত্বে এবং এএসআই (নিঃ) সুশংকর কুমার বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ২জনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন মোঃ আব্দুল হান্নান (৪৭) এবং মোঃ নজরুল ইসলাম (২৫)।তাদের কাছ থেকে ব্লিস্টার পাতায় সংরক্ষিত মোট ৮০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা।এ সময় অপর আসামি মোঃ রানা (২৭) কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায় আটক ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে মিরপুরসহ আশপাশের এলাকায় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে মিরপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত রাকিব হোসেন (১৯), পিতা- ইদবার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া বাপদী আহমেদ জিহাদ (২৭), পিতা- মৃত আমিরুল হোসেন একই আইনের আওতায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।অর্থদণ্ড অনাদায়ে তাকেও আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন​"মাদক সেবনকারী কিংবা মাদক ব্যবসায়ী-অপরাধী যেই হোক না কেন,মিরপুর থানা পুলিশের কাছে কোনো প্রকার ছাড় পাবে না।মিরপুর থানাকে মাদকমুক্ত করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, তার সবই করবে পুলিশ।যেকোনো মূল্যে আমরা মিরপুরকে একটি মাদকমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে চাই।

বিষয় : মিরপুর কুষ্টিয়া সারাদেশ খুলনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ২৮ জুন ২০২৬

মিরপুরে মাদকবিরোধী অভিযান,৮০ পিস ট্যাপেন্টাডলসহ আটক দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত