বুধবার, ০৩ জুন ২০২৬
Daily Nasa News
আপডেট : বুধবার, ০৩ জুন ২০২৬

ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

 ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি

তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া-কূটনীতিতেও নতুন জোরঃ আমিনুল হক

সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে বিসিবি

 ক্রিকেটার্স টুর্নামেন্ট সিজন ০১ এর ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমনিরহাটে তারুণ্যের উৎসবে চ্যাম্পিয়ন আদিতমারী সরকারি ডিগ্রি কলেজ

পাঁচবিবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাঁচবিবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।  

বৃষ্টিতে ভিজে মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ জোগানো ফেনীর সেই প্রাথমিক স্কুল শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে এবার দেশের নারী ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিশেষ নির্দেশনায় আজ বাংলাদেশ সচিবালয়ে নিজ অফিস কক্ষে তাঁর সাথে সাক্ষাৎ করেছেন তিনি।

এর আগে ঈদুল আযহার সময় প্রতিমন্ত্রীর সাথে মুঠোফোনে দীর্ঘ আলাপ হলেও,আজ সচিবালয়ে এই গুণী শিক্ষিকাকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মহোদয় তাঁর এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং মাঠ পর্যায়ে ক্রীড়াঙ্গনে পলির এই অনন্য উদ্যোগকে একটি দারুণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

দেশের নারী ক্রীড়াচর্চাকে আরও এগিয়ে নিতে প্রতিমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।তিনি সৈয়দা খালেদা আক্তার পলি-কে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত হওয়ার এবং একই সাথে ক্রীড়াঙ্গনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কাজ করার আনুষ্ঠানিক প্রস্তাব দেন।সেই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এবং তাঁর বিদ্যালয়ের ফুটবল প্রেমী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য গত ২৯ শে এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন গিল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পলির শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।মাঠের কড়া শৃঙ্খলা ও অকৃত্রিম ক্রীড়াপ্রেমের এই চিত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তাঁর নির্দেশনায় ২৬ মে জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাসায় বিশেষ শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়।

পারিবারিক ভাবেই ক্রীড়া ঐতিহ্যে সমৃদ্ধ পরিবারের সন্তান সৈয়দা খালেদা আক্তার পলি। তাঁর বাবা সৈয়দ মমিনুল ইসলাম একসময় ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের ফুটবলার ছিলেন ভাই সৈয়দ মামুনুল হাসান ছিলেন ফেনী জেলার নামী ফুটবলার এবং তাঁর প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন সকার ক্লাবের প্রতিষ্ঠাতা ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট।পলি নিজেও একসময় হ্যান্ডবল ও ভলিবল খেলেছেন।

আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ ও মন্ত্রণালয়ের নতুন এই প্রস্তাব তৃণমূল থেকে দেশের জাতীয় পর্যায় পর্যন্ত নারী ক্রীড়াচর্চা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

বিষয় : জাতীয় খেলাধুলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৩ জুন ২০২৬

ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।  

বৃষ্টিতে ভিজে মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ জোগানো ফেনীর সেই প্রাথমিক স্কুল শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে এবার দেশের নারী ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিশেষ নির্দেশনায় আজ বাংলাদেশ সচিবালয়ে নিজ অফিস কক্ষে তাঁর সাথে সাক্ষাৎ করেছেন তিনি।

এর আগে ঈদুল আযহার সময় প্রতিমন্ত্রীর সাথে মুঠোফোনে দীর্ঘ আলাপ হলেও,আজ সচিবালয়ে এই গুণী শিক্ষিকাকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মহোদয় তাঁর এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং মাঠ পর্যায়ে ক্রীড়াঙ্গনে পলির এই অনন্য উদ্যোগকে একটি দারুণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

দেশের নারী ক্রীড়াচর্চাকে আরও এগিয়ে নিতে প্রতিমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।তিনি সৈয়দা খালেদা আক্তার পলি-কে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত হওয়ার এবং একই সাথে ক্রীড়াঙ্গনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কাজ করার আনুষ্ঠানিক প্রস্তাব দেন।সেই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এবং তাঁর বিদ্যালয়ের ফুটবল প্রেমী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য গত ২৯ শে এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন গিল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পলির শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।মাঠের কড়া শৃঙ্খলা ও অকৃত্রিম ক্রীড়াপ্রেমের এই চিত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তাঁর নির্দেশনায় ২৬ মে জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাসায় বিশেষ শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়।

পারিবারিক ভাবেই ক্রীড়া ঐতিহ্যে সমৃদ্ধ পরিবারের সন্তান সৈয়দা খালেদা আক্তার পলি। তাঁর বাবা সৈয়দ মমিনুল ইসলাম একসময় ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের ফুটবলার ছিলেন ভাই সৈয়দ মামুনুল হাসান ছিলেন ফেনী জেলার নামী ফুটবলার এবং তাঁর প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন সকার ক্লাবের প্রতিষ্ঠাতা ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট।পলি নিজেও একসময় হ্যান্ডবল ও ভলিবল খেলেছেন।

আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ ও মন্ত্রণালয়ের নতুন এই প্রস্তাব তৃণমূল থেকে দেশের জাতীয় পর্যায় পর্যন্ত নারী ক্রীড়াচর্চা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত