শুক্রবার, ০১ মে ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পরীক্ষা চলাকালেই গাফিলতি? রাস্তায় ছড়িয়ে দুই শতাধিক উত্তরপত্র

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তায় পড়ে থাকা চলমান এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করেছে এক যুবক।প্রশাসন জানিয়েছে উদ্ধার হওয়া খাতাগুলো অক্ষত ও সিলগালা অবস্থায় থাকায় বড় ধরনের সমস্যা হয়নি বলে।মঙ্গলবার ২৮ শে এপ্রিল সকালে স্থানীয় এক যুবক খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেয় বলে জানিয়েছে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন ।

পুলিশ জানিয়েছে গত ২৬ শে এপ্রিল বিকেলে উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ব্রিজের কাছে রাস্তার ধারে ৩টি বড় প্যাকেট পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের বাসিন্দা রাহিম মিয়া।পরে তিনি প্যাকেটগুলো বাড়িতে নিয়ে যান।পরদিন এক প্রতিবেশীর সহায়তায় তিনি জানতে পারেন,ওই প্যাকেট চলতি বছরের এসএসসি ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্র।বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকালে তিনি খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেন।

জানা গেছে  উদ্ধার হওয়া খাতাগুলো নরসিংদীর মনোহরদী এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের।ডাক বিভাগের রানারের মাধ্যমে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরের সময় অসাবধানতাবশত ভ্যানগাড়ি থেকে খাতাগুলো রাস্তায় পড়ে যায়।ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে সার্বিক বিষয় জানিয়ে প্রতিবেদন দেয়া হয়েছে।

বিষয় : শিক্ষার্থী সারাদেশ শিক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ০১ মে ২০২৬

পরীক্ষা চলাকালেই গাফিলতি? রাস্তায় ছড়িয়ে দুই শতাধিক উত্তরপত্র

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তায় পড়ে থাকা চলমান এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করেছে এক যুবক।প্রশাসন জানিয়েছে উদ্ধার হওয়া খাতাগুলো অক্ষত ও সিলগালা অবস্থায় থাকায় বড় ধরনের সমস্যা হয়নি বলে।মঙ্গলবার ২৮ শে এপ্রিল সকালে স্থানীয় এক যুবক খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেয় বলে জানিয়েছে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন ।

পুলিশ জানিয়েছে গত ২৬ শে এপ্রিল বিকেলে উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ব্রিজের কাছে রাস্তার ধারে ৩টি বড় প্যাকেট পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের বাসিন্দা রাহিম মিয়া।পরে তিনি প্যাকেটগুলো বাড়িতে নিয়ে যান।পরদিন এক প্রতিবেশীর সহায়তায় তিনি জানতে পারেন,ওই প্যাকেট চলতি বছরের এসএসসি ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্র।বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকালে তিনি খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেন।

জানা গেছে  উদ্ধার হওয়া খাতাগুলো নরসিংদীর মনোহরদী এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের।ডাক বিভাগের রানারের মাধ্যমে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরের সময় অসাবধানতাবশত ভ্যানগাড়ি থেকে খাতাগুলো রাস্তায় পড়ে যায়।ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে সার্বিক বিষয় জানিয়ে প্রতিবেদন দেয়া হয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত