বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Daily Nasa News

অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপ ফি কমানোর দাবি জানিয়েছে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা

সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া

মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস করেসপন্ডেন্ট।

বিগত বছরের তুলনায় চলতি ২০-২১ ইং শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপের ফি বৃদ্ধি করায় শিক্ষার্থীদের মাঝে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। হঠাৎ করে ফি বৃদ্ধির সিদ্ধান্ত অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানান ইতোমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, যাতায়াত খরচ ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় তারা অর্থনৈতিক সংকটে রয়েছেন।এর মধ্যে ফরম ফিলাপ ফি বৃদ্ধি তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থীরা বলেন অনার্স শেষ বর্ষের পরীক্ষার আগে এমন ফি বৃদ্ধি অযৌক্তিক।তারা দাবি করেন শিক্ষা যেন বাণিজ্যিক খাতে পরিণত না হয় এবং শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে ফি নির্ধারণ করা উচিত।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রশাসনিক ও পরীক্ষা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির কারণেই ফি সমন্বয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ।অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন

বিষয় : শিক্ষার্থী সারাদেশ শিক্ষা বগুড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপ ফি কমানোর দাবি জানিয়েছে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস করেসপন্ডেন্ট।

বিগত বছরের তুলনায় চলতি ২০-২১ ইং শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপের ফি বৃদ্ধি করায় শিক্ষার্থীদের মাঝে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। হঠাৎ করে ফি বৃদ্ধির সিদ্ধান্ত অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানান ইতোমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, যাতায়াত খরচ ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় তারা অর্থনৈতিক সংকটে রয়েছেন।এর মধ্যে ফরম ফিলাপ ফি বৃদ্ধি তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থীরা বলেন অনার্স শেষ বর্ষের পরীক্ষার আগে এমন ফি বৃদ্ধি অযৌক্তিক।তারা দাবি করেন শিক্ষা যেন বাণিজ্যিক খাতে পরিণত না হয় এবং শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে ফি নির্ধারণ করা উচিত।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রশাসনিক ও পরীক্ষা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির কারণেই ফি সমন্বয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ।অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত