রোববার, ৩০ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

সুপার সনির বাসে জাল কাগজপত্রের অভিযোগ,দুই বাসের তথ্য উঠে এলো ক্যামেরায়

নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪জন গ্রেফতার,২টি মাটি ভর্তি ট্র‍্যাক্টর জব্দ 

কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আটক এক

আইনের জালে ধরা পড়ল খুনি-মোহাম্মদপুরে দন্ডপ্রাপ্ত আসামি আটক

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

 রংপুরের হাজীরহাট থানার সাফল্য বালু সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান,৫ জন গ্রেফতার

বদলগাছীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব,সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

চাঁদপুরে ক্লু-লেস হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ নাহিদ গাজী (৩৫)'কে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ নাহিদ গাজীকে (৩৫) ঢাকা বাড্ডা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার ৯ ই অক্টোবর বিকেলে গ্রেফতার নাহিদ গাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক।গ্রেফতার নাহিদ গাজী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ হান্নান গাজীর ছেলে।নিহত মিজানুর একই উপজেলার এখলাছপুর ইউনিয়নের পশ্চিম এখলাছপুর মিজি বাড়ির ফয়েজ উল্ল্যাহর ছেলে।  

মামলার বিবরণে জানা যায় নিহত মিজানুর রহমান পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।প্রায় ২৫ বছর আগে নদীতে বাড়ি ভেঙ্গে যাওয়ার পর থেকে তিনি পরিবারসহ নারায়ণগঞ্জে ভাড়াবাসায় বসবাস করতেন।তবে পৈতৃক ও নানার বাড়ি এখলাছপুরে হওয়ায় মাঝে মাঝে তিনি সেখানে বেড়াতে আসতেন।আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ ই আগস্ট রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের মিন্টুর দোকানের সামনে মিজানুর রহমানকে মারধর করে মাথায় গুলি করে হত্যা করে অজ্ঞাতরা।

পরে সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঐদিনই নিহতের স্ত্রী শারমিন আক্তার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে মামলার তদন্তের দায়িত্ব পান মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।তার নেতৃত্বে গতকাল বুধবার ৮ ই অক্টোবর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকার বাড্ডা এলাকা থেকে আসামি নাহিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এসআই দেলোয়ার হোসেন বলেন এটি একটি ক্লু-লেস হত্যাকান্ড ছিল।ঘটনার পর নাহিদ তার ছোট ভাই নাজমুলের মোবাইল ফোন দিয়ে নূরু খালাসী নামে এক ব্যক্তিকে কল করে বলেন "মিজানকে মেরে ফেলেছি,এবার তোর পালা।এই সূত্র ধরেই হত্যার রহস্য উদঘাটন হয়।বহু চেষ্টা শেষে অবশেষে নাহিদকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন গোপন খবর পেয়ে বুধবার ঢাকার বাড্ডা এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করা হয়।আজ বৃহস্পতিবার বিকেলে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

বিষয় : অপরাধ অভিযোগ অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ৩০ আগস্ট ২০২৬

চাঁদপুরে ক্লু-লেস হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ নাহিদ গাজী (৩৫)'কে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ নাহিদ গাজীকে (৩৫) ঢাকা বাড্ডা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার ৯ ই অক্টোবর বিকেলে গ্রেফতার নাহিদ গাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক।গ্রেফতার নাহিদ গাজী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ হান্নান গাজীর ছেলে।নিহত মিজানুর একই উপজেলার এখলাছপুর ইউনিয়নের পশ্চিম এখলাছপুর মিজি বাড়ির ফয়েজ উল্ল্যাহর ছেলে।  

মামলার বিবরণে জানা যায় নিহত মিজানুর রহমান পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।প্রায় ২৫ বছর আগে নদীতে বাড়ি ভেঙ্গে যাওয়ার পর থেকে তিনি পরিবারসহ নারায়ণগঞ্জে ভাড়াবাসায় বসবাস করতেন।তবে পৈতৃক ও নানার বাড়ি এখলাছপুরে হওয়ায় মাঝে মাঝে তিনি সেখানে বেড়াতে আসতেন।আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ ই আগস্ট রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের মিন্টুর দোকানের সামনে মিজানুর রহমানকে মারধর করে মাথায় গুলি করে হত্যা করে অজ্ঞাতরা।

পরে সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঐদিনই নিহতের স্ত্রী শারমিন আক্তার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে মামলার তদন্তের দায়িত্ব পান মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।তার নেতৃত্বে গতকাল বুধবার ৮ ই অক্টোবর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকার বাড্ডা এলাকা থেকে আসামি নাহিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এসআই দেলোয়ার হোসেন বলেন এটি একটি ক্লু-লেস হত্যাকান্ড ছিল।ঘটনার পর নাহিদ তার ছোট ভাই নাজমুলের মোবাইল ফোন দিয়ে নূরু খালাসী নামে এক ব্যক্তিকে কল করে বলেন "মিজানকে মেরে ফেলেছি,এবার তোর পালা।এই সূত্র ধরেই হত্যার রহস্য উদঘাটন হয়।বহু চেষ্টা শেষে অবশেষে নাহিদকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন গোপন খবর পেয়ে বুধবার ঢাকার বাড্ডা এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করা হয়।আজ বৃহস্পতিবার বিকেলে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত