মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে মিরপুর থানা পুলিশ রাতে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মাদকসহ দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন-মিরপুর উপজেলার বীজনগর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রাশেদুল ইসলাম (৪০) এবং রশিদুল ইসলাম ওরফে কালু (৩৫)।গ্রেফতারের পর তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারার সারণি অনুযায়ী তাদের দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের রায়ে রাশেদুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে রশিদুল ইসলাম ওরফে সাধুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।তিনি বলেন মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
.png)
রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন