বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলা ভিত্তিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এই পদ্ধতিতে একটি উপজেলার অন্তর্ভুক্ত সবকটি ইউনিয়ন পরিষদে একইসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।আজ সোমবার ৭ ই সেপ্টেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সম্ভাব্য ধাপ নিয়ে আলোচনার সময় ইসি সচিব জানান ইউপি নির্বাচন একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। তবে এটি পাঁচ নাকি ছয় ধাপে সম্পন্ন হবে,সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।
তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতেই মূলত উপজেলাভিত্তিক নির্বাচনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকিগুলোতে অন্য ধাপে ভোটগ্রহণ করা হলে সেখানে আইন-শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে।এই ঝুঁকি এড়াতেই একই উপজেলার সবকটি ইউনিয়নে একযোগে ভোট হবে।নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার সময়সূচি সংক্রান্ত প্রশ্নে সচিব বলেন বিষয়টি সম্পূর্ণরূপে কমিশন নির্ধারণ করবে এবং এ মুহূর্তে তার কাছে তফসিলের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
স্থানীয় সরকারের নির্বাচনী বিধিমালার সম্ভাব্য সংস্কারের বিষয়টি তুলে ধরে আখতার আহমেদ আরও জানান নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারের বিধান না রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এই বিধিমালায় আরও কিছু সংস্কার আনা হয়েছে, যা পুরোপুরি পর্যালোচনার পর স্পষ্টভাবে বলা যাবে।
উল্লেখ্য সম্প্রতি নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনের একটি প্রাথমিক রোডম্যাপ প্রকাশ করেন। তিনি জানান আসন্ন সেপ্টেম্বরের শেষভাগে তফসিল ঘোষণা করে আগামী নভেম্বর মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে পুরো দেশে স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। পরে ক্রমান্বয়ে সিটি কর্পোরেশন,উপজেলাপরিষদ,পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
.png)
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন