মোঃ রুবেল ইসলাম,তারাগঞ্জ,রংপুর।
তারুণ্যকে মাদকমুক্ত রাখতে এবং খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে তারাগঞ্জে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল।অদ্য শুক্রবার ৪ ঠা সেপ্টেম্বর বিকেলে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।এতে নীলফামারী কচুকাটা ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দপুর ফুটবল একাডেমি।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন (৩০৮) এর সংসদ সদস্য শাকিলা ফারজানা। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মাঠে গড়ানো ফাইনালে শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই দুর্দান্ত ফুটবল উপহার দেয়। খেলার প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় সৈয়দপুর ফুটবল একাডেমি।পিছিয়ে পড়ার পর খেলায় সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে নীলফামারী কচুকাটা ফুটবল একাডেমি। একের পর এক কাউন্টার অ্যাটাকে জমানো ম্যাচটিতে দর্শকরা দারুণ রোমাঞ্চ উপভোগ করেন।তবে খেলার শেষ বাঁশি বাজার মাত্র ৫ মিনিট আগে অপর এক বিষাক্ত কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোলটি করে জয় সুনিশ্চিত করে সৈয়দপুর ফুটবল একাডেমি।
রেফারির শেষ বাঁশিতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিজয়ী দলটি এবং তুলে নেয় টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ট্রফি।খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।উপজেলা প্রশাসনের এ ধরনের আয়োজন মাদকমুক্ত সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
.png)
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন