রোববার, ২৮ জুন ২০২৬
Daily Nasa News

সরকারি মালামাল সরানোর চেষ্টার অভিযোগে সাবেক বিএনপি সভাপতি

পিরোজপুর প্রতিনিধি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মজিবর ফকিরের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে ক্ষমতার প্রভাব খাটানো,সরকারি মালামাল সরানোর চেষ্টা এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায় ৭৮ নম্বর গুয়ারেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুরাতন খালের উপর নির্মিত পুরনো লোহার সেতুটি প্রায় দুই মাস আগে ভেঙে সেখানে নতুন ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ নির্মাণের সময় খুলে রাখা লোহার খামগুলো রাস্তার পাশে সংরক্ষণ করে রাখা হয়।

অভিযোগ রয়েছে গতকাল শনিবার ২৭ শে জুন ২০২৬ ইং দুপুর আনুমানিক ১টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনো রেজুলেশন বা অনুমতি ছাড়াই মোঃ মজিবর ফকির ট্রলার ও শ্রমিক নিয়ে ওই লোহার খামগুলো নিতে যান।

এ সময় স্থানীয় বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন এতে বাধা দিলে তিনি ক্ষুব্ধ হয়ে সবাইকে "দেখে নেওয়ার" হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন উপস্থিত ব্যক্তিরা।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লোহার খাম সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এ ধরনের কোনো অনুমতি বা সিদ্ধান্তও তিনি দেননি।

স্থানীয়দের অভিযোগ এর আগেও রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত বালু যথাযথভাবে কাজে ব্যবহার না করে নিজের পাকঘর,গোয়ালঘর ও বাগানের উন্নয়নকাজে ব্যবহার করেন মোঃ মজিবর ফকির।এ ঘটনায় অতীতেও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে বলে তারা দাবি করেন।

বিষয় : সারাদেশ বরিশাল পিরোজপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ২৮ জুন ২০২৬

সরকারি মালামাল সরানোর চেষ্টার অভিযোগে সাবেক বিএনপি সভাপতি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

পিরোজপুর প্রতিনিধি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মজিবর ফকিরের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে ক্ষমতার প্রভাব খাটানো,সরকারি মালামাল সরানোর চেষ্টা এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায় ৭৮ নম্বর গুয়ারেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুরাতন খালের উপর নির্মিত পুরনো লোহার সেতুটি প্রায় দুই মাস আগে ভেঙে সেখানে নতুন ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ নির্মাণের সময় খুলে রাখা লোহার খামগুলো রাস্তার পাশে সংরক্ষণ করে রাখা হয়।

অভিযোগ রয়েছে গতকাল শনিবার ২৭ শে জুন ২০২৬ ইং দুপুর আনুমানিক ১টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনো রেজুলেশন বা অনুমতি ছাড়াই মোঃ মজিবর ফকির ট্রলার ও শ্রমিক নিয়ে ওই লোহার খামগুলো নিতে যান।

এ সময় স্থানীয় বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন এতে বাধা দিলে তিনি ক্ষুব্ধ হয়ে সবাইকে "দেখে নেওয়ার" হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন উপস্থিত ব্যক্তিরা।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লোহার খাম সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এ ধরনের কোনো অনুমতি বা সিদ্ধান্তও তিনি দেননি।

স্থানীয়দের অভিযোগ এর আগেও রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত বালু যথাযথভাবে কাজে ব্যবহার না করে নিজের পাকঘর,গোয়ালঘর ও বাগানের উন্নয়নকাজে ব্যবহার করেন মোঃ মজিবর ফকির।এ ঘটনায় অতীতেও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে বলে তারা দাবি করেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত