মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Daily Nasa News
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে আটক

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ইব্রাহিম (৪৫) নামের মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ​গ্রেফতার মোঃ ইব্রাহিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকার বাসিন্দা।তিনি বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া এলাকার খালেক মণ্ডল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।গতকাল সোমবার ২২ শে জুন রাতে স্থানীয় বাসিন্দারা তাকে আটকে পুলিশে সোপর্দ করে।আজ ২৩ শে জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।​ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয়রা জানান ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।ঐ গ্রামের নিয়ম অনুযায়ী মসজিদের ইমামকে বিভিন্ন বাড়ি থেকে পালাক্রমে খাবার দেওয়া হতো।গত শুক্রবার দুপুরে শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে মসজিদের পাশে তার থাকার কক্ষে যায়।সেখানে ইমাম ইব্রাহিম তাকে ধর্ষণ করে।ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখান তিনি।

গতকাল শিশুটি তার স্বজনদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করেন।এসময় তার স্বীকারোক্তির একটি ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন এবং ইমামকে আটকে রাখেন। খবর পেয়ে গতকাল রাতেই ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় সোমবার রাতেই নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মনসুর আহমেদ জানান শিশুটি ইমামকে দুপুরের খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়।আজ মঙ্গলবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।একইসাথে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : সারাদেশ ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে আটক

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ইব্রাহিম (৪৫) নামের মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ​গ্রেফতার মোঃ ইব্রাহিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকার বাসিন্দা।তিনি বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া এলাকার খালেক মণ্ডল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।গতকাল সোমবার ২২ শে জুন রাতে স্থানীয় বাসিন্দারা তাকে আটকে পুলিশে সোপর্দ করে।আজ ২৩ শে জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।​ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয়রা জানান ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।ঐ গ্রামের নিয়ম অনুযায়ী মসজিদের ইমামকে বিভিন্ন বাড়ি থেকে পালাক্রমে খাবার দেওয়া হতো।গত শুক্রবার দুপুরে শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে মসজিদের পাশে তার থাকার কক্ষে যায়।সেখানে ইমাম ইব্রাহিম তাকে ধর্ষণ করে।ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখান তিনি।

গতকাল শিশুটি তার স্বজনদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করেন।এসময় তার স্বীকারোক্তির একটি ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন এবং ইমামকে আটকে রাখেন। খবর পেয়ে গতকাল রাতেই ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় সোমবার রাতেই নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মনসুর আহমেদ জানান শিশুটি ইমামকে দুপুরের খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়।আজ মঙ্গলবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।একইসাথে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত