বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Daily Nasa News
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শরিফুল আলম (৩৩) গ্রেফতার

গোপালগঞ্জে বাস ও ডাম্প ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

হাজীরহাটে রাতভর পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

রংপুর সদর উপজেলার খলেয়া লালচাঁদপুরে জমি দখলের চেষ্টা,ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার,দুইজন পলাতক

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

রংপুরে সদর উপজেলার পাবলিক লাইব্রেরি শুভ উদ্বোধন করলেনঃ ডিসি

মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।  

রংপুরে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ,মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বেগবান করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরি।আজ সোমবার দুপুর ১২টায়  পাগলাপীর কলেজ ক্যাম্পাসে পাবলিক লাইব্রেরিটি শুভ উদ্বোধন করা হয়।রংপুর সদর উপজেলা পরিষদের বিশেষ উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন দিগন্তের উন্মোচন করা হয়।

রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পাবলিক লাইব্রেরির কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন।রংপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আফতাবুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গণমাধ্যম,রাজনীতি,প্রশাসন ও শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান এবং সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী।বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি একটি মেধাভিত্তিক সমাজ গঠনে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন।রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাজহারুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মাসুদ রানা।তারা প্রত্যেকেই তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ মননশীল সমাজ গঠনে বই পড়ার অভ্যাস গড়ার তাগিদ দেন।

এছাড়া প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ দুলাল হোসেন,পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদীন এবং পাগলাপীর ডিএস দাখিল মাদ্রাসার সহকারী সুপার শাহজাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল কাদের,রংপুর কোতোয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের,বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর উপজেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু,রংপুর সদর উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাদীউজ্জামান,হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল রাসেল,বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাহার সিদ্দিকী,সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রবন ও যুগ্ম আহবায়ক ফিরোজ কবির এবং কৃষকদলের সদর উপজেলার সদস্য সচিব মোঃ বুলু আজাদ।

এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা কারিমুল ইসলাম নাহিদ ও রিয়াদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে লাইব্রেরি 

প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ও বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি,

জিয়ারুল ইসলাম জিয়ামসহ পাগলাপীর স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথির 

বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এই চমৎকার ও যুগোপযোগী উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।

উপস্থিত তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষণীয় বার্তা দিয়ে তিনি বলেন "একটি প্রগতিশীল ও আলোকিত সমাজ গঠনে লাইব্রেরির বিকল্প নেই।বর্তমান যুগে তরুণ প্রজন্ম 

যেভাবে প্রযুক্তির অপব্যবহার ও মোবাইল আসক্তিতে নিমজ্জিত হচ্ছে,তা থেকে তাদের ফিরিয়ে আনতে বইয়ের পাতা অনন্য ভূমিকা রাখতে পারে"।তিনি আরও আশাবাদ 

ব্যক্ত করে বলেন এই পাবলিক লাইব্রেরি অত্র অঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার পরিধি বাড়াতে এবং একটি মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বাতিঘর হিসেবে 

কাজ করবে। জেলা প্রশাসক স্থানীয় সর্বস্তরের জনগণকে লাইব্রেরিতে নিয়মিত এসে বই পড়ার জন্য আহবান করেন।  

বিষয় : রংপুর সারদেশ পাবলিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রংপুরে সদর উপজেলার পাবলিক লাইব্রেরি শুভ উদ্বোধন করলেনঃ ডিসি

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত