বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Daily Nasa News

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শরিফুল আলম (৩৩) গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।হবিগঞ্জ জেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি মোঃ শরিফুল আলমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।আজ মঙ্গলবার ১৮ ই আগস্ট দুপুর ২টা ৪৫ মিনিটে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়।সে পৌর শহরের বড়াইল গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে।সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল পৌর এলাকায় অভিযান চালায়।এ সময় শরিফুল আলমকে আটক করে।পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শরিফুল আলম (৩৩) গ্রেফতার