মোঃ আশিক আলী,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় গত রাতে মিরপুর থানার অধীন আমলা পুলিশ ক্যাম্প ও কাকিলাদহ পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক (২৫) ও ছাত্রলীগ কর্মী হাবিব (২১)কে গ্রেফতার করা হয়।
বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।সম্প্রতি কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার অভিযোগের প্রেক্ষাপটে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানায়।মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮(১) ধারার ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
.png)
শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন