বুধবার, ২৯ জুলাই ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

ঈদের ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৮ পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।

ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জে ৮টি পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।অভিযানে মোট ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।আজ শনিবার ৬ ই জুন সিরাজগঞ্জের কড্ডার মোড় ও বাজার স্টেশন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এসআই পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া জেনিন পরিবহন ও সেবা লাইন পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযোগে পপি পরিবহন,ঢাকা এক্সপ্রেসসহ আরও চারটি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এ অভিযানে মোট ৮টি পরিবহনকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।অভিযানকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি র‍্যাব,পুলিশ সদস্য এবং জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন জানিয়েছে ঈদযাত্রায় যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : বাস সিরাজগঞ্জ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঈদের ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৮ পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।

ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জে ৮টি পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।অভিযানে মোট ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।আজ শনিবার ৬ ই জুন সিরাজগঞ্জের কড্ডার মোড় ও বাজার স্টেশন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এসআই পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া জেনিন পরিবহন ও সেবা লাইন পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযোগে পপি পরিবহন,ঢাকা এক্সপ্রেসসহ আরও চারটি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এ অভিযানে মোট ৮টি পরিবহনকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।অভিযানকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি র‍্যাব,পুলিশ সদস্য এবং জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন জানিয়েছে ঈদযাত্রায় যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত