শনিবার, ০৬ জুন ২০২৬
Daily Nasa News
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬

রংপুরে হাজীরহাটে মাদকবিরোধী অভিযানে ৭ পিচ ইয়াবা উদ্ধার,আটক ১

ঈদের ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৮ পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুর মেডিকেলে রোগী জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, অ্যাম্বুলেন্স চক্রের ৭ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদকসহ ২১ জন আটক

মিরপুরে পুলিশের অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরে জুয়া খেলার সময় ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

 ১৪ ই জুন দুই দিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।   

পর্যটননগরী কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামী ১৪ ই জুন দুই দিনের সফরে কক্সবাজার যাবেন তিনি।এই সফরে অন্তত আটটি কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি।সম্ভাব্য কর্মসূচির মধ্যে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টিও রয়েছে।সরকারিভাবে এখনও প্রধানমন্ত্রীর সফরসূচি ঘোষণা করা হয়নি।তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।তার সঙ্গে থাকবেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সফরসঙ্গী হিসেবে থাকবেন মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সম্ভাব্য সফরসূচিঃ

১৪ ই জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।তিনি পার্ক এলাকা পরিদর্শন করবেন।সেখান থেকে পেকুয়ার উদ্দেশে রওনা দেবেন। জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। একটি খাল খনন কর্মসূচিও উদ্বোধনের কথা রয়েছে।এসব কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।এছাড়া চকরিয়া উপজেলা থেকে আলাদা করে নব-গঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

১৪ ই জুন বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।জনসভা শেষে সড়কযোগে কক্সবাজার ফিরে রাতযাপন করবেন।১৫ ই জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর কক্সবাজার থেকে রওনা দেবেন ঢাকায়।স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান প্রধানমন্ত্রীর সফরের দুই দিন আগে কক্সবাজার যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সফরের সার্বিক প্রস্তুতি মনিটরিং করতে ১২ জুন কক্সবাজার সফর করবেন।

চলছে প্রস্তুতিঃ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে শুরু হয়েছে প্রস্তুতি।গতকাল শুক্রবার ৫ ই জুন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক,চকরিয়া পৌর বাস টার্মিনাল,কোনাখালীর বটতলী ও পেকুয়া সদর এলাকা পরিদর্শন করেছেন।তার সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার,সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব,চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক প্রমুখ।পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চকরিয়ারজনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন।

খাল খনন কর্মসূচিঃ

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রীর সফরসূচিতে অন্তর্ভুক্ত হতে পারে বলে জানা গেছে।পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার খাল এলাকা পরিদর্শন করেন।প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে।এ বিষয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এশিয়া পোস্টকে বলেন ১৪ ই জুন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। তিনি আসবেন, তাই নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত।

বিষয় : সারাদেশ কক্সবাজার তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শনিবার, ০৬ জুন ২০২৬

১৪ ই জুন দুই দিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত