মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি।
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর হাজীরহাট থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ০২ (দুই) পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ হানিফ উদ্দিন মন্ডলসহ সঙ্গীয় ফোর্স ৭ ই মে ২০২৬ ইং খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজীরহাট থানাধীন জাফরগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার মাঠ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিরাজ (২৪) ও মোঃ বিপ্লব (২৭)। পরে তাদের দেহ তল্লাশি করে ০২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে।এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ ইং এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.png)
শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন